News Flash

  • Home
  • Uncategorized
  • সাত দফা দাবিতে আগরতলা শহরে মিছিল ও ডেপুটেশন যুব কংগ্রেসের
Image

সাত দফা দাবিতে আগরতলা শহরে মিছিল ও ডেপুটেশন যুব কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ সাত দফা দাবিকে সামনে রেখে আজ বুধবার আগরতলায় একটি আক্রোশ মিছিল ও ডেপুটেশনের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস৷ এদিন দুপুরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলাশাসকের অফিসের সামনে এসে শেষ হয়৷


সেখান থেকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পূজন বিশ্বাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসকের অফিসে যায়৷ কিন্তু জেলাশাসক সন্দীপ মহাত্মে এদিন অফিসে উপস্থিত না থাকায় তাঁর ব্যক্তিগত সচিবের হা তাঁদের দাবি সনদ তুলে দেন৷


পূজন বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান, সাধারণ মানুষের স্বার্থে তাঁরা লাগাতার আন্দোলন করবেন৷ তাঁদের দাবিগুলো হল, ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, সে অনুযায়ী বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজ্যে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নারীদের নিরাপত্তার ব্যবস্থা করা, রাজ্যের বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা, বিদ্যুৎ পরিষেবার উন্নতি ঘটানো, রাজ্যের দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ করা, রাজ্যের পাহাড় অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, স্বাস্থ্য পরিষেবা, রাস্তাঘাট এবং গ্রামীণ রোজগার প্রকল্পে বছরে অধিক সংখ্যক কর্মদিবস সৃষ্টি করা, মাদক কারবারি এবং মাদক কারবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top