News Flash

  • Home
  • Uncategorized
  • বীণা হত্যাকাণ্ডে অভিযুক্ত দোষী সাব্যস্ত, ৩১শে সাজা ঘোষণা
Image

বীণা হত্যাকাণ্ডে অভিযুক্ত দোষী সাব্যস্ত, ৩১শে সাজা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ দু-বছর পর ধর্মনগরে বীণা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত রজত তাঁতি৷ ধর্ষণের পর নৃশংসভাবে খুনের ঘটনায় ধর্মনগর জেলা ও দায়রা আদালত তাকে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৭৬ এবং পক্সো আইনের ৪ ধারায় দোষী সাব্যস্ত করেছে৷ আগামী ৩১ আগস্ট তার সাজা ঘোষণা করা হবে৷


প্রসঙ্গত, ২০১৭ সালের ২৬ মার্চ উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছিল বীণা নামের এক নাবালিকাকে৷ ওই ঘটনায় সিপিআইএম-এর নারী-নেত্রীর ছেলে রজত তাঁতির বিরুদ্ধেই অভিযোগ ওঠে৷ কিন্তু, তৎকালীন শাসক দলের মদতে তাকে গ্রেফতার করার ক্ষেত্রে ঢিলেমি প্রদর্শন করেছিল পুলিশ৷ কিন্তু, বীণার পরিবার ও সাধারণ মানুষ এবং বিজেপি মহিলা মোর্চার চাপে পুলিশ অবশেষে রজত তাঁতিকে গ্রেফতার করতে বাধ্য হয়৷ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিটও জমা দেয়৷ এর পর থেকে আদালতে ওই মামলার শুনানি শুরু হয়৷


আজ বুধবার রজত তাঁতিকে আদালতে তোলা হবে সেই খবর আগেই জানতে পেরেছিলেন ধর্মনগরের মানুষ৷ ফলে, আদালত চত্বরে প্রচুর মানুষ ভিড় জমান৷ এদিন আদালত পুলিশের তদন্ত রিপোর্ট এবং সাক্ষ্যবাক্যে ওই ঘটনায় অভিযুক্ত রজত তাঁতিকে দোষী সাব্যস্ত করে৷ ধর্মনগর জেলা ও দায়রা আদালতের বিচারক গৌতম সরকার তাকে ৩০২, ২০১, ৩৭৬ এবং পক্সো আইনের ৪ নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেন এবং আগামী ৩১ আগস্ট সাজা শুনাবেন বলে ঘোষণা করেন৷


আইনজীবী মহলের দাবি, ওই ঘটনায় রজত তাঁতির বিরুদ্ধে যে ধারা রয়েছে, তাতে তার ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড হওয়া নিশ্চিত৷ তবে, বীণার পরিবার এবং ধর্মনগরবাসী আসামীর ফাঁসি দাবি করছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top