News Flash

  • Home
  • Uncategorized
  • গণপিটুনির নামে নিরীহ মহিলাদের উপর আঘাত হানা হচ্ছে : মায়াবতী
Image

গণপিটুনির নামে নিরীহ মহিলাদের উপর আঘাত হানা হচ্ছে : মায়াবতী

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.) : গণপিটুনি রোধে কড়া আইন প্রণয়নের পক্ষে সওয়াল করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি সুপ্রিমো মায়াবতী। গণপিটুনির নামে নিরীহ মহিলাদের উপর আঘাত হানা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

বুধবার সকালে ট্যুইট করে মায়াবতী লিখেছেন, উত্তরপ্রদেশে গণপিটুনি নতুন পন্থা ধারণ করেছে। এখন নিরীহ মহিলাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। শিশু চোর সন্দেহে মহিলাদের পিটিয়ে খুন করা হচ্ছে। ফলে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকারকে।

উল্লেখ করা যেতে পারে সম্প্রতি রাজ্যের লোনিতে শিশু চোর সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে যে মহিলাটি শিশু চোর নয়। নিজের নাতিকে নিয়ে বাজার করতে এসেছিল ওই মহিলা। একটি ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণেই স্থানীয়রা ভুল বুঝে এই হামলা চালিয়েছে বলে অনুমান পুলিশের। একই ঘটনা ঘটেছে শামলীতে সেখানে নিজেদের পণ্য বিক্রি করতে আসা পাঁচ মহিলাকে শিশু চোর সন্দেহে বেধড়ক মারধর করে স্থানীয়রা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top