News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত যুবক
Image

তেলিয়ামুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ তেলিয়ামুড়ায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি লারিকে পেছন দিক থেকে আসা অপর একটি লরি এসে ধাক্কা দেওয়ায় লরির সহচালক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতের নাম মঙ্গল হরি জমাতিয়া৷ তাকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷

পথ দুর্ঘটনা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁলিয়েছে৷ গতকাল রাত সাড়ে দশটা নাগাদ তেলিয়ামুড়া শহরে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে দাড়িয়ে থাকা, একটি লরিকে পেছন দিক থেকে আসা অপর একটি লরি ধাক্কা দেয়৷
তাকে লরিটির সামনের অংশ দুমড়ে মুছরে যায়, লরির সহচালক মঙ্গলহরি জমাতিয়া, গুরুতর ভাবে আহত হয়৷ একটি লরি অপর একটি লরিকে ধাক্কা দেওয়ায় বিকট আওয়াজ হয়৷ আওয়াজ শুনে স্থানীয় লোকজনরা ছুটে এসে৷ আহত ব্যক্তিকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান৷ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত ক্ষরন হয়েছে৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থলান্তর করা হয়৷ ঘটনাস্থল তেলিয়ামুড়া থানার কাছাকাছি হওয়া সত্ত্বেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে না আশায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

প্রত্যেক্ষদর্শী এক যুবক ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ স্থানীয় জনগনের অভিযোগ, তেলিয়ামুড়া শহর এলাকার ব্যস্ততম জায়গাতেও, যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়৷ এর ফলে জনগনের থানা সমস্যা হচ্ছে৷ এমনকি প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷ অবিলম্বে রাস্তার পাশে যানবাহন দাঁড় করিয়ে রাখা বন্ধ করার দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top