News Flash

  • Home
  • Uncategorized
  • বাধারঘাট বিধানসভা আসনে উপনির্বাচনে মোট ভোটার ৫৮,৩০৯ জন, জানালেন সিইও
Image

বাধারঘাট বিধানসভা আসনে উপনির্বাচনে মোট ভোটার ৫৮,৩০৯ জন, জানালেন সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ ত্রিপুরার বাধারঘাট বিধানসভা আসনে উপনির্বাচনে মোট ভোটার ৫৮,৩০৯ জন৷ তবে, ক্রমাগত ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে৷ তাই, আগামী ৪ সেপ্ঢেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷ তিনি জানান, আগামী ২৩ সেপ্ঢেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে ২৭ সেপ্ঢেম্বর৷


এদিন তিনি জানান, ২৫ আগস্ট জাতীয় নির্বাচন কমিশন ত্রিপুরার বাধারঘাট আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে৷ প্রসঙ্গত, ত্রিপুরায় বাধারঘাট তফশিলি জাতি সংরক্ষিত আসনে বিজেপি বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণে ওই আসনটি খালি হয়েছিল৷ পাঁচবারের ওই বিধায়ক গত ১ এপ্রিল দীর্ঘ রোগভোগের পর দিল্লিতে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন৷


মুখ্য নির্বাচন আধিকারিকের কথায়, আগামী ২৩ সেপ্ঢেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফলাফল ঘোষণা হবে ২৭ সেপ্ঢেম্বর৷ তিনি জানিয়েছেন, আগামী ২৮ আগস্ট ওই আসনে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ ৪ সেপ্ঢেম্বর৷ ৫ সেপ্ঢেম্বর মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ৭ সেপ্ঢেম্বর৷ তিনি আরও জানিয়েছেন, রবিবার থেকেই উপ-নির্বাচনি ক্ষেত্রের সংশ্লিষ্ট জেলায় আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে৷


শ্রীরাম তরণিকান্তি বলেন, বাধারঘাট আসনে উপনির্বাচনে ৭১টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে৷ সেখানে ওই ৫৮,৩০৯ জন ভোটার ভোট দিতে পারবেন৷ তিনি বলেন, চলতি বছরের ২৭ মার্চ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বাধারঘাট কেন্দ্রে ওই ভোটার পাওয়া গিয়েছে৷ তাতে, সাধারণ ভোটার ৫৮,০৭৩ জন এবং সার্ভিস ভোটার ২৩৬ জন রয়েছেন৷ তিনি জানান, সাধারণ ভোটারদের মধ্যে পুরুষ ২৯,৪৯০ জন এবং মহিলা ২৮,৫৮৩ জন৷ তেমনি সার্ভিস ভোটারদের মধ্যে পুরুষ ২২৯ জন এবং মহিলা ৭ জন ভোটার রয়েছেন৷ তবে, বাধারঘাট কেন্দ্রে তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই৷


এদিকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর ক্রমাগত আবেদন জমা পড়ছে৷ ফলে, আগামী ৪ সেপ্ঢেম্বরের মধ্যে সমস্ত আবেদনের নিস্পত্তি করা হবে৷ তাতে, ভোটার তালিকায় পরিবর্তন হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ এদিন তিনি আরও জানান, উপনির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে এবং ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে৷ তিনি বলেন, ওই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক দ্বিতীয় এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন আগরতলা রাজস্ব সার্কলের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট এবং ডুকলি ব্লকের বিডিও৷ মুখ্য নির্বাচন আধিকারিক শান্তিপূর্ণ পরিবেশে ভোট পর্ব সম্পন্ন করার আবেদন জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top