News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
Image

বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্রনগরে বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়৷ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নিতী দেব এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্যরা৷ প্লাস্টিক পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকারক৷

আধুনিক সভ্যতার যুগে প্লাস্টিকের ব্যবহার আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে৷ যত্রতত্র প্লাস্টিকের ব্যাবহারের ফলে পরিবেশের উপর মারাত্মক কু প্রভাব আছড়ে পড়তে শুরু করেছে৷ এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে৷ মানব সভ্যতা প্রশ্ণ চিহ্ণে এসে দাঁড়াতে শুরু করেছে৷ এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে প্লাস্টিকের ব্যাবহার পুরোপুরি বন্ধ করতে হবে৷ পাশাপাশি পরিবেশ বান্ধব জিনিসপত্রের ব্যাবহার শুরু করতে হবে৷ মানুষের মধ্যে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে৷ এই লক্ষ্যকে সামনে রেখেই যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা৷ বিজ্ঞান মেলায় খুদে ছাত্রছাত্রীরা বিজ্ঞান মনস্ক বিভিন্ন মডেল নিয়ে হাজির হয়৷ বিশেষ করে প্লাস্টিকের ব্যাবহার বন্ধ করে পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যাবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়৷ বিজ্ঞান মেলায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জায়া নিতী দেব বলেন, প্লাস্টিকমুক্ত দেশ গড়তে হবে৷ পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে হলে ব্যাপক সংখ্যক গাছ লাগাতে হবে৷

তিনি বলেন বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ৷ বাচ্চাদের হাতেই গড়ে উঠবে নয়া ভারত৷ সে কারণেই বাচ্চাদের বিজ্ঞান মনস্ক করে তুলতে হবে৷ তাদেরকে বিজ্ঞান মনস্ক করে তুলতে পারলে প্লাস্টিকের ব্যবহার বন্ধ সহ অবৈজ্ঞানিক বিভিন্ন কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে৷ আর তাতেই পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা যাবে৷ অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সুকলের ছাত্রছাত্রীদের এ ধরনের বিজ্ঞান মনস্ক মনোভাবের ভূয়সী প্রশংসা করেন৷ একমাত্র ছাত্রছাত্রীরাই পরিবেশকে দুষণের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top