News Flash

  • Home
  • Uncategorized
  • বনকরে কিশোরী অপহরণ শিশুকণ্যা ধর্ষিতা বক্সনগরে
Image

বনকরে কিশোরী অপহরণ শিশুকণ্যা ধর্ষিতা বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করল এক যুবক৷ তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়েছে৷ অপর একটি ঘটনায় শিশুকণ্যাকে বাড়িতে ঢুকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে৷


দক্ষিণ দেলার বিলোনীয় থানার অধূন বনকর তালুকদার পাড়া থেকে এক কিশোরীকে অপরহরণ করে নিয়ে গিয়েছিল এক যুবক৷ তার নাম রাকেশ দেবনাথ৷ বয়স চবিবশ৷ ঘটনাটি ঘটেছিল ২১ আস্ট৷ ষোল বছরের ওই কিশোরীর সাথে রাকেশের প্রণয়ের সম্পর্ক ছিল৷ সেই সুবাদে কিশোরীকে বিয়ে করার লক্ষ্যে জোর করে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় ধর্মনগরে৷ সেখানে একটি কালী মন্দিরে তারা বিয়ে করে এবং একটি হোটেলে তারা দুইদিন অবস্থান করে৷

এদিকে রাকেশের পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে তাদের বনকরে ফিরিয়ে নিয়ে আসে৷ দুটি পরিবারের তরফ থেকে তাদের এই বিয়ে মেনে নিতে নারাজ৷ এদিকে, ওই কিশোরীর পরিবারের তরফ থেকে বিলোনীয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল অপহরণের৷ সেই সোমাবেক পুলিশ রাকেশের বাড়িতে যায় এবং ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয় ডাক্তারী পরীক্ষার পর৷ এদিকে, পুলিশ আসার আগেই বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয় রাকেশ দেবনাথ৷


অন্যদিকে, নয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে চবিবশ বছরের এক যুবককে৷ ঘটনাটি ঘটেছে বক্সনগর থানার অধীন পুটিয়া গ্রামে৷ অভিযুক্ত যুবকের নাম ফেরদৌস মিয়া ওরফে রুবেল৷ জানা গিয়েছে রুবেল ওই শিশুর বাড়িতে গিয়েছিল এবং ধর্ষণ করে৷ শিশুর চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে গিয়ে রুবেলকে আটক করে৷ জানা গিয়েছে রুবেল ছয়মাস আগে বিয়ে করেছে৷ পরে ধর্ষিতা শিশুর পরিবারের তরফ থেকে বক্সনগর থানায় একটি মামলা দায়ের করা হয়৷ পুলিশ মামলা নিয়ে ফেরদৌস মিয়া ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top