News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা-সহ চার রাজ্যে একটি করে আসনে উপ-নির্বাচন ২৩ সেপ্ঢেম্বর, গণনা ২৭শে
Image

ত্রিপুরা-সহ চার রাজ্যে একটি করে আসনে উপ-নির্বাচন ২৩ সেপ্ঢেম্বর, গণনা ২৭শে

৷৷ অভিজিৎ রায় চৌধুরী৷৷ নয়াদিল্লী, ২৫ আগস্ট৷৷ দেশের চারটি রাজ্যে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে৷ জাতীয় নির্বাচন কমিশন আজ ত্রিপুরা, ছত্তিশগড়, কেরালা এবং উত্তরপ্রদেশের একটি করে আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে৷ জাতীয় নির্বাচন কমিশনের প্রধানসচিব সুমিত মুখোপাধ্যায় এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ত্রিপুরার বাধারঘাট তফশিলি জাতি সংরক্ষিত আসন, ছত্তিশগড়ের দান্তেওয়াড়া তফশিলি উপজাতি সংরক্ষিত আসন, কেরালার পালা বিধানসভা আসন এবং উত্তরপ্রদেশের হামিরপুর বিধানসভা আসনে আগামী ২৩ সেপ্ঢেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফলাফল ঘোষণা হবে ২৭ সেপ্ঢেম্বর৷


এক প্রেস বিবৃতিতে প্রধানসচিব সুমিত মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৮ আগস্ট ওই চারটি আসনে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ ৪ সেপ্ঢেম্বর৷ ৫ সেপ্ঢেম্বর মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে এবং সেগুলি (মনোনয়নপত্র) প্রত্যাহারের অন্তিম তারিখ ৭ সেপ্ঢেম্বর৷ তিনি আরও জানিয়েছেন, আজ থেকেই উপ-নির্বাচনি ক্ষেত্রের সংশ্লিষ্ট জেলায় আদর্শ আচরণবিধি লাগু হবে৷


ত্রিপুরার বাধারঘাট তফশিলি জাতি সংরক্ষিত আসনে বিজেপি বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণে ওই আসনটি খালি হয়েছিল৷ পাঁচবারের বিধায়ক দিলীপবাবুর গত ১ এপ্রিল দীর্ঘ রোগভোগের পর দিল্লিতে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছিলেন৷


এদিকে, ছত্তিশগড়ে মাওবাদী হামলায় প্রয়াত হয়েছিলেন দান্তেওয়াড়া তফশিলি উপজাতি সংরক্ষিত আসনে বিজেপি বিধায়ক ভিমা মানধাভি৷ লোকসভা নির্বাচনের প্রচারে যাওয়ার সময় তিনি মাওবাদী হামলায় নিহত হন৷ ওই হামলায় ৩ পুলিশ কর্মী ও তাঁর গাড়ি চালকও নিহত হয়েছিলেন৷ দান্তেওয়াড়ার শূন্য আসনে এখন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের ঘোষণা করেছে৷


কেরালার পালা বিধানসভা আসনে বেশ কয়েকবারের বিধায়ক কেরালা কংগ্রেস (এম) নেতা কেএম মণি গত এপ্রিলে প্রয়াত হয়েছেন৷ তাঁর প্রয়াণে ওই আসনটি শূন্য হয়ে পড়ে৷ এদিকে, উত্তরপ্রদেশের হামিরপুর বিধানসভা আসনে বিজেপি বিধায়ক অশোককুমার সিং চান্দেলের এলাহাবাদ হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছিল৷ বহু পুরনো মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে৷ ২০১৭ বিধানসভা নির্বাচনের আগে তিনি সমাজবাদী পার্টি থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top