News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগর সচিবালয় থেকে কাশ্মীরের পতাকা সরিয়ে জাতীয় পতাকা তেরঙ্গার উত্তোলন
Image

শ্রীনগর সচিবালয় থেকে কাশ্মীরের পতাকা সরিয়ে জাতীয় পতাকা তেরঙ্গার উত্তোলন

শ্রীনগর, ২৫ আগস্ট (হি.স.) : জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর রবিবার শ্রীনগর সচিবালয় থেকে কাশ্মীরের পতাকা সরিয়ে দেশের জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি এদিন সকালে জম্মু-কাশ্মীরের অন্যান্য সরকারি ভবনেও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার ফলে সেখানকার বিশেষ মর্যাদা বিলুপ্তি ঘটে।

এর আগে জম্মু-কাশ্মীরে নিজস্ব সংবিধান, পতাকা এবং নিজস্ব দন্ডবিধি লাগু ছিল। কিন্তু ৩৭০ ধারা বিলুপ্তি হওয়ার ফলে এখানেও ভারতীয় সংবিধানের দন্ডবিধি ও ধ্বজা উত্তোলন লাগু করা হয়েছে।  এদিন থেকে জম্মু-কাশ্মীরে বিভিন্ন সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৩৭০ ধারা বাতিল হওয়ায় কাশ্মীরে প্রায় ৩৫ হাজারের বেশি জওয়ান নিরাপত্তার জন্য রাখা হয়েছে। উপত্যকা থেকে বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ার তিন সপ্তাহ পর বেশ কয়েকটা এলাকা থেকে কার্ফু কিছুটা শিথিল করা হয়েছে। উপত্যকার মানুষেরা ধীরে ধীরে ভয় ত্যাগ করে রাস্তায় বেরিয়ে পড়েছেন। স্কুল-কলেজের ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এছাড়া সরকারি দফতর গুলোতেও স্বাভাবিক কাজ শুরু হয়েছে। রবিবার কাশ্মীরের বেশিরভাগ এলাকা থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে।

কিন্তু বেশ কয়েকটি স্পর্শকাতর’ এলাকায় এখনও কার্ফু চালু রয়েছে। রবিবার সকাল থেকে বিভিন্ন এলাকার দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠান খোলা শুরু হয়েছে। এদিন রবিবার থাকার কারণে উপত্যকায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সব বন্ধ ছিল। তা সত্বেও রাস্তায় সাধারণ মানুষের স্বাভাবিক ও শান্তিপূর্ণ যাতায়াত ছিল। তবে উপত্যকায় এখনও মোবাইল, ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top