News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার শেষকৃত্যু সম্পন্ন হবে অরুণ জেটলির : জগতপ্রকাশ নাড্ডা
Image

রবিবার শেষকৃত্যু সম্পন্ন হবে অরুণ জেটলির : জগতপ্রকাশ নাড্ডা

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.) : আগামীকাল রবিবার রাজধানী দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির। শনিবার এমনই জানিয়েছেন বিজেপির কার্যকারি সভাপতি জগত প্রকাশ নাড্ডা। 

এদিন জগত প্রকাশ নাড্ডা বলেন, এইমস থেকে অরুণ জেটলির নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর কৈলাস কলোনির বাসভবনে। সেখানে রবিবার সকাল ১০টা পর্যন্ত শায়িত রাখা হবে তাঁর মরদেহ। এরপর বিজেপির সদর দফতরে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হবে বর্ষীয়ান এই বিজেপির নেতার দেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবে দলের নেতাকর্মীরা। বিজেপির সদর দফতর থেকেই নিগম বোধ ঘাটের উদ্দেশ্যে শেষ যাত্রা শুরু হবে। কখন তাঁকে দাহ করা হবে সেই সময় এখনও ঠিক করা হয়নি। 

দেশ এবং দলের জন্য অরুণ জেটলির অবদানকে স্মরণ করে জগত প্রকাশ নাড্ডা জানিয়েছেন, অরুণ জেটলির প্রয়াণে গোটা দেশ শোকাহত। সুন্দর ব্যক্তিত্বের অধিকারি এই নেতা দলের প্রতি একনিষ্ঠ ছিলেন। প্রয়োজনের সময় সরকারের রক্ষাকর্তা হিসেবে আত্মপ্রকাশ হয় তাঁর। দল এবং দেশের জন্য একনিষ্ঠ হয়ে কাজ করে গিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছে। শোকের এই সময় অরুণ জেটলির পরিবারের পাশে রয়েছে বিজেপি। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top