News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাহুল ও অন্যান্য বিরোধী নেতৃত্ব
Image

শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাহুল ও অন্যান্য বিরোধী নেতৃত্ব

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.) : অনিশ্চয়তার মধ্যেই জম্মু ও কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলেন রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, আনন্দ শর্মা, গুলাম নবি আজাদ, দীনেশ ত্রিবেদী সহ আরও ১১ জন বিরোধী নেতা। নয়াদিল্লি থেকে ভিস্তারার বিমানে শনিবার সকাল ১১.৫০-এ শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। রাহুল গান্ধী ছাড়াও  বিরোধী প্রতিনিধি দলের এই তালিকায় রয়েছেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, কে সি বেণুগোপাল, আনন্দ শর্মা, তৃণমূলের দীনেশ ত্রিবেদী, সিপিআই(এম)-এর সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা, ডিএমকে-র তিরুচি শিবা, আরজেডি-র মনোজ ঝা, এনসিপি-র মাজিদ মেমন, জেডি(এস)-এর ডি কুপেন্দ্র রেড্ডি এবং লোকতান্ত্রিক জনতা দলের শরদ যাদব। 

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে উপত্যকায় ঢুকতে পারেননি কোনও বিরোধী নেতা। প্রতিবারই তাঁদের শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সেইমতো এবারেও জম্মু ও কাশ্মীর সরকার অবশ্য রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী নেতাদের না আসার পরামর্শ জানিয়ে বিবৃতি জারি করেছে। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top