News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত ৪ দিনে দু’বার হেলিকপ্টার ভেঙে বিপত্তি, উত্তরকাশীর আরকোট-এ স্থগিত চপার পরিষেবা
Image

বিগত ৪ দিনে দু’বার হেলিকপ্টার ভেঙে বিপত্তি, উত্তরকাশীর আরকোট-এ স্থগিত চপার পরিষেবা

উত্তরকাশী (উত্তরাখণ্ড), ২৪ আগস্ট (হি.স.): বিগত ৪ দিনে পরপর দু’বার হেলিকপ্টার ভেঙে বিপত্তি! প্রথমে গত বুধবার, তারপর শুক্রবার উত্তরকাশী জেলার মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত এলাকায় ভেঙে পড়ে দু’টি হেলিকপ্টার| গত বুধবারের ঘটনায় মৃত্যু হয়েছিল ক্যাপ্টেন, কো-পাইলট ও স্থানীয় এক বাসিন্দার| গত বুধবারের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবারও ফের ভেঙে পড়ে একটি হেলিকপ্টার| আর তাই মেঘভাঙা বিধ্বস্ত উত্তরকাশী জেলার আরাকোট-এ সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে হেলিকপ্টার পরিষেবা| উত্তরকাশীর জেলাশাসক আশীষ চৌহান জানিয়েছেন, আপাতত আরাকোট-এ সাময়িকের জন্য হেলিকপ্টার পরিষেবা স্থগিত রাখা হয়েছে|

উল্লেখ্য, গত বুধবার বিদ্যুতের তার জড়িয়ে উত্তরকাশীর মোলদির কাছে ভেঙে পড়েছিল একটি হেলিকপ্টার| গত বুধবারের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ক্যাপ্টেন, কো-পাইলট ও স্থানীয় এক বাসিন্দা| বুধবারের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবারও ভেঙে পড়ে একটি হেলিকপ্টার| শুক্রবার আরাকোট-এর কাছে তিকোচি এলাকায় ভেঙে পড়ে একটি হেলিকপ্টার| সৌভাগ্যবশত ওই ঘটনায় কারও মৃত্যু হয়নি| সামান্য জখম হন ওই হেলিকপ্টারের পাইলট এবং সহকারী পাইলট| 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top