News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক নাগরিককে প্রশিক্ষিত করতে হবে : রাজস্বমন্ত্রী
Image

দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক নাগরিককে প্রশিক্ষিত করতে হবে : রাজস্বমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ ত্রিপুরা ভূমিকম্প প্রবল জোনে অবস্থিত৷ তাই, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় প্রতিটি নাগরিককে প্রশিক্ষিত করতে হবে৷ এই পরামর্শ দিয়েছেন ত্রিপুরার রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ ত্রিপুরার প্রাকৃতিক দুযর্োগ মোকাবিলার পরিচালন ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে আজ প্রজ্ঞাভবনে একদিনের কর্মশালার আয়োজন করা হয়৷ কর্মশালার আয়োজক ছিল রাজ্য সরকারের রাজস্ব দফতর৷ কর্মশালায় শহর এলাকায় বন্যা মোকাবিলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়৷ কর্মশালার উদ্বোধন করে রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা এই পরামর্শ দিয়েছেন৷


তাঁর কথায়, আমাদের রাজ্য ভূমিকম্প, বন্যা-সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সাক্ষী রয়েছে৷ অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুযর্োগের ফলে রাজ্যের প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে৷ প্রাকৃতিক দুযর্োগের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে সকলকেই সচেতন থাকা অত্যন্ত জরুরি৷ এজন্য এ-ধরনের কর্মশালা আরও বেশি করে আয়োজন করার ওপর গুরুত্ব আরোপ করেন রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷


তিনি বলেন, প্রাকৃতিক দুযর্োগ মোকাবিলা করার ক্ষেত্রে সকলের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে৷ রাজ্যের প্রত্যেক নাগরিককে প্রাকৃতিক দুযর্োগ মোকাবিলায় তৈরি থাকার জন্য প্রশিক্ষিত করতে হবে৷ তবেই জীবন ও সম্পত্তি রক্ষা করা যেতে পারে৷ পাশাপাশি রাজ্যের ডিজেস্টার ম্যানেজমেন্টকে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী করার উপরও গুরুত্ব দিতে হবে৷ আজকের এই কর্মশালায় রাজ্যের ডিজেস্টার ম্যানেজমেন্ট প্ল্যানকে কীভাবে আরও উন্নীত করা যায় সে বিষয়ে টেকনিক্যাল সেশনে এনডিআরএফ, নর্থ-ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, এনআইডিএম প্রভৃতি সংস্থা থেকে আগত রিসোর্স পারসনগণ আলোচনা করবেন৷ ফলে রাজ্যের ডিজেস্টার ম্যানেজমেন্ট আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷


অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে নর্থ-ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের অধিকর্তা পিএলএম রাজ বলেন, বন্যা, ভূমিধস, ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুযর্োগের ফলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়৷ এই ক্ষয়ক্ষতি কমানোর উদ্দেশ্যে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষতা উন্নয়নের ওপর জোর দিতে হবে৷ এছাড়াও মহাকাশ প্রযুক্তিকে (স্পেস টেকনোলজি) আরও উন্নতীকরণ করতে হবে৷
অনুষ্ঠানে স্বাগত ভাষণে রাজস্ব দফতরের প্রধানসচিব বরুণকুমার সাহু বলেন, আজকের এই কর্মশালা আয়োজনের মূল উদ্দেশ্য হল রাজ্যের ডিজেস্টার ম্যানেজমেন্ট প্ল্যানকে উন্নত করা৷ তিনি জানান, রাজ্যের প্রতিটি মহকুমায় প্রাকৃতিক দুযর্োগ মোকাবিলা করার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে৷ প্রাকৃতিক দুযর্োগ মোকাবিলার কাজে যুক্ত বিভিন্ন দফতরের আধিকারিক, কর্মী এবং স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষিত করার জন্য গকুলনগরে নোডাল ট্রেনিং ইন্সটটিটিউট রয়েছে৷ রাজ্য সরকারও রাজ্যের ডিজেস্টার ম্যানেজমেন্টকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে৷


অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য পেশ করেছেন কেন্দ্রীয় সরকারের ন্যাশন্যাল ইনস্টিটিউট অব ডিজেস্টার ম্যানেজমেন্টের প্রফেসর চন্দন ঘোষ৷ আজকের এই কর্মশালায় এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকগণ, পুলিশকর্মী, এনএসএস, এনসিসি-সহ বিভিন্ন বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবীগণ৷ কর্মশালা উপলক্ষ্যে প্রজ্ঞাভবনে প্রাকৃতিক দুযর্োগ মোকাবিলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জমের ওপর প্রদর্শনীর আয়োজন করা হয়৷ অনুষ্ঠান শুরুর আগে রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা-সহ অন্যান্য অতিথিগণ সেগুলি ঘুরে দেখেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top