News Flash

  • Home
  • Uncategorized
  • শিমলায় পাহাড়ি রাস্তা থেকে নীচে পড়ে গেল সেনা-গাড়ি : মৃত্যু জওয়ানের, আহত তিনজন
Image

শিমলায় পাহাড়ি রাস্তা থেকে নীচে পড়ে গেল সেনা-গাড়ি : মৃত্যু জওয়ানের, আহত তিনজন

শিমলা, ২৩ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের রাজধানী শিমলার থেওগ তালুকে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেনাবাহিনীর একটি গাড়ি| গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর একজন জওয়ান| এছাড়াও আরও তিনজন জওয়ান কমবেশি আহত হয়েছেন| শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে থেওগ তালুকের গালু এবং লাম্ভিদার-এর মাঝে| দুর্ঘটনায় আহত সেনা জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার থেওগ তালুকের গালু এবং লাম্ভিদার-এর মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খানিকটা দূরে নীচে পড়ে যায় সেনাবাহিনীর একটি গাড়ি| এরপর গাড়িটি উল্টে যায়, তবে পাহাড়ের কোলে গাছে আটকে যায় গাড়িটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন সেনা জওয়ানের| এছাড়াও তিনজন জওয়ানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top