News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন পি চিদম্বরম, ২৬ আগস্ট পর‌্যন্ত গ্রেফতার করতে পারবে না ইডি
Image

সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন পি চিদম্বরম, ২৬ আগস্ট পর‌্যন্ত গ্রেফতার করতে পারবে না ইডি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): সুপ্রিম কোর্টে কিছুটা হলেও স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| আইএনএক্স মিডিয়া মামলায় আগামী ২৬ আগস্ট পর্যন্ত পি চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| আগামী সোমবার পর্যন্ত পি চিদম্বরমকে ‘রক্ষাকবচ’ প্রদান করেছে সুপ্রিম কোর্ট| ওই দিনই ইডি-র দায়ের করা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে|

অন্যদিকে, সুপ্রিম কোর্টে এ দিন পিছোল পালানিয়াপ্পন চিদম্বরমের আবেদনের শুনানি| শুক্রবার (২৩ আগস্ট) নয়, আগামী ২৬ আগস্ট (সোমবার) সিবিআই-এর মামলায় (আইএনএক্স মিডিয়া মামল) দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিদম্বরমের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে| অর্থাত্, আগামী সোমবার সিবিআই ও ইডি-র মামলায় চিদম্বরমের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে|

উল্লেখ্য, আপাতত সিবিআই-এর হেফাজতে রয়েছেন পি চিদম্বরম| আগামী ২৬ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পি চিদম্বরম| তবে, এই সময়ের মধ্যে আইনজীবী এবং পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে পারবেন| কিন্তু, সারা দিনে মাত্র ৩০ মিনিটের জন্য|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top