News Flash

  • Home
  • Uncategorized
  • ফের যান সন্ত্রাস কেড়ে নিল এক যুবকের প্রাণ গুরুতর আহত আরও দুই
Image

ফের যান সন্ত্রাস কেড়ে নিল এক যুবকের প্রাণ গুরুতর আহত আরও দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ আগস্ট৷৷  ফের যান সন্ত্রাস কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রাণ৷ আহত হয়েছেন আরও দুই যুবক৷ তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য আজ কলকাতায় পাঠানো হয়েছে৷ তবে, ওই ঘটনায় মৃতের পরিবার সন্দেহ প্রকাশ করেছে৷ নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যা, পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার৷

বুধবার রাত দেড়টা নাগাদ সিপাহিজলা জেলার চড়িলাম ছেচড়িমাই এলাকায় সংঘটিত দুর্ঘটনায় পুরানবাড়ি এলাকার বাসিন্দা দেবব্রত দাসের (১৯) মৃত্যু হয়েছে৷  একই এলাকার বাসিন্দা লিটন সাহা (১৯) এবং আকাশ সাহা (১৮) ওই দুর্ঘটনায় আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে আকাশ সাহাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে৷ মৃত দেবব্রত দাস কলেজ ছাত্র ছিলেন৷ সাথে তিনি মডেলিংও করতেন৷ মৃতের পরিবারের সদস্যদের বক্তব্য, বুধবার রাতে তিনজন মিলে গাড়ি নিয়ে বের হয়েছিল৷ এর পরই পুলিশের কাছ থেকে তারা দুর্ঘটনার খবর পান৷

পুলিশ জানিয়েছে, বুধবার রাত দেড়টা নাগাদ ছেচড়িমাই এলাকায় সুকান্ত তাঁতশিল্প অফিসের সামনে জাতীয় সড়কে প্রচণ্ড গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ০১ বিজি ১৬৬৩ নম্বরের গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়৷ ওই গাড়িটি জাতীয় সড়কের পাশে বাঁশের তৈরি একটি ঘরের সাথে ধাক্কা লেগে অন্তত ২০ ফুট দূরে ছিটকে পড়ে৷ তাতে, গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে৷ দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় জনগণ ছুটে এসে আহতদের উদ্ধার করেন৷ এরই মধ্যে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থেকে দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান৷

পুলিশের বক্তব্য, প্রথমে তাঁদের বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু, তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তিনজনকেই অন্যত্র স্থানান্তর করেন৷ তাঁদের মধ্যে দেবব্রত দাস এবং আকাশ সাহাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং লিটন সাহাকে হাপানিয়াস্থিত টিএমসি হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু, রাতেই দেবব্রত দাস মারা যান৷ পুলিশ জানিয়েছে, আকাশ সাহাকে আশঙ্কাজনক অবস্থায় আজ উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে৷ এদিকে, লিটন সাহার অবস্থা স্বাভাবিক দেখে চিকিৎসকরা আজ তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছেন৷

ময়না তদন্তের পর এদিন দুপুরে দেবব্রত দাসের মৃতদেহ বাড়িতে পৌঁছতেই তার বাবা, মা ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন৷ প্রতিবেশীরাও শোকগ্রস্ত হয়ে পড়েন৷ মৃতের পরিবারের সদস্যদের বক্তব্য, তারা তিনজনের সকলে গাড়ি চালাতে জানতেন না৷ ফলে, ওই দুর্ঘটনা পূর্বপরিকল্পিত কিনা সেই প্রশ্ণ তুলেছেন তারা৷ পুলিশের কাছে ওই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মৃতের বাবা-মা৷ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top