News Flash

  • Home
  • Uncategorized
  • সেকেরকোট হত্যা মামলায় অভিযুক্ত দুই ভাই গ্রেফতার
Image

সেকেরকোট হত্যা মামলায় অভিযুক্ত দুই ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ সেকেরকোটে নবীনটিলায় মনসা পূজার রাতে নৃশংসভাবে এক ব্যক্তিকে খুনের ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই ভাই সঞ্জীব দাস ও রতন দাস-কে গ্রেফতার করেছে৷ আগামীকাল তাদের আদালতে সোপর্দ করবে পুলিশ৷

পশ্চিম ত্রিপুরা জেলার আমতলি থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, মনসা পূজার রাতে বাকবিতণ্ডা ঘিরে সেকেরকোটের নবীনটিলা এলাকার বাসিন্দা নকুল সাহা খুন হন৷ তিনি জানান, সঞ্জীব দাস এবং রতন দাস মনসা পূজা থেকে ফেরার পথে নকুল সাহাকে দা এবং লাঠি দিয়ে মারধর করেন৷ সাথে তার স্ত্রী, মা এবং ভগ্ণিপতি ছিলেন৷ তাকে বাঁচাতে গিয়ে তারাও আহত হন৷ তাদের চিৎকার শুনে স্থানীয় জনগণ ছুটে আসেন৷ তখন ওই দুই ভাই স্থানীয়দের উপরও চড়াও হন৷ তাতে নকুল সাহা-সহ আটজন আহত হন৷ সুব্রতবাবু বলেন, নকুল সাহা এবং তার মা পুস্পরানি সাহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু গত ১৯ আগস্ট ভোরে নকুল সাহার মৃত্যু হয়৷ ওই ঘটনায় মৃতের ভাই থানায় মামলা দায়ের করেন৷ দুই ভাইয়ের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২/৩০৬ ধারায় মামলা রুজু হয়েছে৷ সুব্রতবাবু আরও বলেন, ওই ঘটনার পর থেকে সঞ্জীব দাস এবং তার ভাই রতন পলাতক ছিলেন৷ কিন্তু মোবাইল টাওয়ার লোকেশন দিয়ে রতন দাসের হদিশ পাওয়া যায়৷ তিনি বলেন, রতন দাস দক্ষিণ ত্রিপুরা জেলার পিআরবাড়ি থানাধীন ডিমাতলিতে কাকার বাড়িতে লুকিয়েছিলেন৷ গতকাল গভীর রাতে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে৷

এদিকে, পালাতে গিয়ে মাথায় আঘাত লাগার কারণে আইজিএম হাসপাতালে চিকিৎসা করেছে সঞ্জীব দাস৷ আজ সকালে মোবাইল টাওয়ার লোকেশন দেখে আইজিএম হাসপাতাল চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে৷

আমতলি থানার ওসির কথায়, ওই খুনের ঘটনাটি কোনওভাবেই রাজনৈতিক নয়৷ তাদের মধ্যে ঝামেলার কারণেই ঘটনাটি ঘটেছে৷ তিনি জানান, প্রয়াত নকুল দাসের স্ত্রী নিরূপা রায় ২০১৮ সালের ১৪ জানুয়ারি মাসে সঞ্জীব দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছিলেন৷ ওই মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে৷ এ-মাসে ওই মামলার চার্জশিট আদালতে জামা দিয়েছে পুলিশ৷ তিনি বলেন, ওই মামলার কারণেই নকুল দাসের পরিবারের উপর হামলা চালিয়েছিলেন দুই ভাই মিলে৷ তিনি জানান, তাদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top