News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মাষ্টমী উপলক্ষ্যে আগরতলায় বিশ্বহিন্দু পরিষদ আয়োজিত কার্যক্রমে এক হাজার শিশু সাজবে কৃষ্ণ
Image

জন্মাষ্টমী উপলক্ষ্যে আগরতলায় বিশ্বহিন্দু পরিষদ আয়োজিত কার্যক্রমে এক হাজার শিশু সাজবে কৃষ্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ আগামী ২৩ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী৷ এদিন জন্মাষ্টমী এবং বিশ্বহিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্যেনক আগরতলায় এক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে৷ রাজধানীর সুকান্ত অ্যাকাডেমিতে অনুষ্ঠেয় আলোচনাচক্রে প্রধান বক্তা হিসেবে থাকবেন স্বামী মহারাজ এবং বিশ্বহিন্দু পরিষদের সংগঠনমন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷

এর পরের দিন অর্থাৎ শনিবার ২৪ আগস্ট বিশ্বহিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা৷ ওই শোভাযাত্রায় এক হাজার শিশু, বালক-বালিকা কৃষ্ণ সেজে অংশগ্রহণ করবে৷ শোভাযাত্রাটি শ্রীশ্রী জগন্নাথবাড়ি মন্দিরের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করবে৷

আজ বুধবার বিশ্বহিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ-কথাগুলি জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি রঞ্জন ভট্টাচার্য৷ শংকর চৌমুহনিতে অবস্থিত গীতাভবনে বিশ্বহিন্দু পরিষদের কার্যালয়ে আয়োজিত হয়েছে সাংবাদিক সম্মেলনটি৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা কমিটির সম্পাদক অভিজিৎ দত্তভৌমিক এবং অন্যান্য রাজ্য ও জেলাস্তরের পদাধিকারীরা৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top