News Flash

  • Home
  • Uncategorized
  • সাত বছরের শিশুকণ্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন, দোষীর ফাঁসির সাজা
Image

সাত বছরের শিশুকণ্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন, দোষীর ফাঁসির সাজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছিল সাত বছরের ফুটফুটে এক শিশু কন্যাকে৷ ওই বর্বরোচিত ঘটনায় দোষীর ফাঁসির সাজা হয়েছে৷ ঘটনার ১১ মাসের মাথায় বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দোষীকে চরম শাস্তি প্রদান ঐতিহাসিক ঘটনা বলে দাবি করছে আইনজ্ঞ মহল৷ 

সাতবছরের শিশু কন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত গৌতম তাঁতিকে আজ বুধবার উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গৌতম সরকার ফাঁসির সাজা দিয়েছেন৷ হৃদয়বিদারক এই ঘটনা পরিপ্রেক্ষিতে আদালতের রায়ে ওই শিশুর পরিবার ভীষণ খুশি৷

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ সেপ্ঢেম্বর উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন মহেশপুরের শীতলটিলা এলাকায় সাতবছরের এক ফুটফুটে শিশু কন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছিল৷ ঘটনার আগে ওই শিশুটিকে বাড়ি থেকে ঢেকে নিয়ে গিয়েছিল অভিযুক্ত যুবক৷ এর পর থেকে ওই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ তিনদিন পর পার্শবর্তী একটি জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ৷ ওই ঘটনায় অভিযুক্ত গৌতম তাঁতিকে পুলিশ গ্রেফতার করে৷ তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২/৩৭৬-এ/৩৭৬-বি এবং পোকসো আইনের ৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ তদন্ত সমাপ্ত করে আদালতে চার্জশিটও জামা দেয়৷ এর সাথে সমস্ত প্রমাণ আদালতে পেশ করে পুলিশ৷ দীর্ঘ শুনানি ও সাক্ষ্যবাক্য গ্রহণের পর আজ উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালত গৌতম তাঁতিকে সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করেন৷

নৃশংস এই কাজের জন্য বিচারক গৌতম সরকার দোষী গৌতম তাঁতিকে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসির সাজা দেন৷ এছাড়া ৩৭৬-এ/৩৭৬-বি এবং পোকসো আইনের ৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন৷ আদালতের রায় ঘোষণার পর ওই শিশু কন্যার বাবা বলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না তা আবারও প্রমাণিত হয়েছে৷ তার কন্যার আত্মা আজ  শান্তি পেয়েছে বলে তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top