News Flash

  • Home
  • Uncategorized
  • এমবিবি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে স্মৃতির রোমন্থন করলেন শিক্ষামন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী
Image

এমবিবি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে স্মৃতির রোমন্থন করলেন শিক্ষামন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট ৷৷ বুধবার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে রাজ্যের অন্যতম গর্বের কলেজ এমবিবি কলেজে নবীন বরণ উৎসব অনুষ্টিত হয়৷ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ উৎসবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷

এমবিবি কলেজের নবীন বরণ উৎসবে আনুষ্ঠানিক উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্য সরকার তৃণমৃল স্তর থেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষাক্ষেত্রে৷ কেননা সকল সমস্যা সমাধান করতে পারে একমাত্র শিক্ষাই৷ আমাদের ছেলে-মেয়েদের যথেষ্ট মেধা রয়েছে৷ সেই মেধা বিকাশ ঘটাতে হবে৷ সেই জন্য প্রয়োজন শিক্ষাব্যবস্থাকে সময়উপযোগি করে তোলা৷ প্রসঙ্গক্রমে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় গড়ের চেয়ে আমাদের রাজ্যে উচ্চ শিক্ষার হার অনেকটা কম৷ এজন্য শিক্ষক ছাত্র সহ সকলকেই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে৷ রাজ্য সরকার ইতিমধ্যেই আরও ৭টি কলেজকে পিপিপি মডেলে পরিচালনা করার উদ্যোগ নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী৷ রাজ্যে উচ্চশিক্ষার গড় বাড়ানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন৷

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের রাজ্যে প্রতিবছর প্রতিটি কলেজ ছাত্রের জন্য সরকারের খরচ হচ্ছে ৭৬ হাজার টাকা৷ বিষয়টির অবতরনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্ররা যাতে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই দিশাতে কাজ করতে হবে৷ এমবিবি কলেজের নবীনবরণ উৎসবে জাকজমকতার  প্রশংসা করার পাশাপাশি শৃঙ্খলাপরায়ণতা নিয়ে প্রশ্ণ তুলেছেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন কলেজগুলিতে উপস্থিতির হার তুলনামূলকভাবে অনেকটাই কম৷ কেন ছাত্রদের উপস্থিতির হার কমছে তা খুজে বের করতে হবে৷ এপ্রসঙ্গে বেসরকারী কলেজগুলি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন সেখানেতো ছাত্ররা অনুপস্থিত থাকে না৷ তাহলে সরকারী কলেজে অনুপস্থিতির হার বাড়বে কেন৷ এর দায় নিজেদেরকেই নিতে হবে বলে রীতিমতো অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্যদের দিকে তির নিক্ষেপ করেন শিক্ষামন্ত্রী৷ এমবিবি কলেজে ৪৬০০ ছাত্র ছাত্রী রয়েছে৷ এবছর নতুন ভর্তি হয়েছে ১৫৬০ জন ছাত্রছাত্রী৷ অধ্যাপক ও সহকারী অধ্যাপক রয়েছেন ৬৯ জন৷ পিজিটি ২১ জন এবং গেস্ট লেকচারার রয়েছেন ৩১ জন৷ এখানে শিক্ষাপরিকাঠামো যথেষ্ট উন্নত তা সত্ত্বেও কেন কলেজটি ঐতিহ্য বজায় রাখতে পারছে না, সেই প্রশ্ণ তুলেছেন শিক্ষামন্ত্রী৷

অনুষ্ঠানের প্রধান অতিথি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন তিনি নিজেও এমবিবি কলেজে পড়াশুনা করেছেন এই কলেজের যথেষ্ট ঐতিহ্য রয়েছে৷ এই কলেজ নিয়ে আমরা গর্ববোধ করতাম সেই ঐতিহ্য বজায় রাখতে হবে৷ ঐতিহ্যকে আরও সম্প্রসারিত করতে হবে৷ নবীনবরণ উৎসবে নবীনদের জানতে হবে কলেজের ঐতিহ্য সম্পর্কে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, শৃঙ্খলা ও অনুশাসন দিয়েই শিক্ষার শুরু হয়৷ সমাজের উন্নতি রাষ্ট্রের উন্নতি এবং মানুষের জীবনের উন্নতি হয় অনুশাসন দিয়েই৷ ছাত্রদের সেলফ ডিসিপ্লেন থাকা খুবই জরুরী বলে উল্লেখ করেন তিনি৷ কেননা, ডিসিপ্রেনের অপর নাম সাধনা৷ শিক্ষাহল মানুষের জীবনে প্রদীপ জ্বালানো৷ অনুশাসন ও সাধনা ছারা ছাত্রজীবন বিফল বলে উল্লেখ করেন তিনি৷

শিক্ষামন্ত্রী বলেন, সবকিছু ক্লাশরুমে শেখা যায় না৷ বহির্জগতের বিভিন্ন বিষয় শিক্ষতে হয়৷ কলেজ ছাত্রদের  তিনি গর্বের সঙ্গে বলেন ১৯৭৯ সালে এই কলেজ থেকে ইংরেজী অনার্স নিয়ে স্নাতকোত্তর পাশ করেন তিনি৷ ঐ বছর এমবিবি কলেজের ফলাফল প্রেসিডেন্সি কলেজের ফলাফলের চেয়েও ভালো ছিল৷ এটা অত্যন্ত গর্বের বিষয়৷ এই ঐতিহ্য নবীন প্রজন্মকে জানতে হবে৷ কেন আমরা সেই জায়গায় ফিরে যেতে পারব না সেই প্রশ্ণ তুলেছেন উপমুখ্যমন্ত্রীও৷ এজন্য উদ্যোগ গ্রহণ করতে হবে৷

নবীনবরণ উৎসবে নবাগত ছাত্রছাত্রীদের বড় ক্লাসের ছাত্ররা রীতিনীতি অনুযায়ী বরণ করে নেন৷ এ উপলক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top