News Flash

  • Home
  • Uncategorized
  • লুক আউট নোটিশ জারি হওয়ার পর কংগ্রেস সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি চিদম্বরম
Image

লুক আউট নোটিশ জারি হওয়ার পর কংগ্রেস সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি চিদম্বরম

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : আইএনএক্স মিডিয়া মামলায় লুক আউট নোটিশ জারি হওয়ার পর এই প্রথম জনসমক্ষে এলেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। কপিল সিব্বল, অভিষেক মণু সিংভি, মল্লিকার্জুন খারগে, গুলাম নবি আজাদকে নিয়ে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন পি চিদম্বরম।

বুধবার পি চিদম্বরম জানিয়েছেন, গণতন্ত্রের ভিত্তি হচ্ছে স্বাধীনতা। সংবিধানের সব থেকে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে ২১ নম্বর ধারা যা জীবনধারণ ও স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে। জীবন আর স্বাধীনতার মধ্যে বাছতে হলে স্বাধীনতাকেই বাছবেন বলে জানিয়েছেন চিদম্বরম। 

তিনি আরও দাবি করেন যে বিগত ২৪ ঘণ্টায় অনেক কিছু ঘটেছে যা বিভ্রান্তি তৈরি করেছে। আইএনএক্স মিডিয়া মামলায় আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এমনকি তাঁর পরিবারের বিরুদ্ধেও কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। চিদম্বরম আরও জানিয়েছেন, ইডি এবং সিবিআই আদালতে যথাযথ চার্জশিট পেশ করতে পারেনি। আইন থেকে পালাচ্ছি এমন অভিযোগ আমার উপর করা হয়েছে। কিন্তু আইনের মাধ্যমে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছি। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে তা মাথা পেতে নেব। 

উল্লেখ করা যেতে পারে এর আগে আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতি মামলায় আগাম জামিনের আর্জি খারিজ হতেই মঙ্গলবার চিদম্বরমের বাড়িতে পৌঁছে যায় সিবিআই| সিবিআই আধিকারিকদের ৬ সদস্যের একটি দল তাঁর দিল্লির বাড়িতে যায়| সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই চিদম্বরমের বাড়িতে যান ইডি-র আধিকারিকরা| মঙ্গলবার থেকেই পি চিদম্বরমকে খুঁজছে পুলিশ| কিন্তু, দেশের কোনও এক জায়গায় তিনি সম্ভবত আত্মগোপন করে রয়েছেন| তাই এবার লুক আউট নোটিস জারি করল ইডি-র| ইডি-র অনুমতি ছাড়া দেশের বাইরে পা রাখতে পারবেন না প্রাক্তন এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top