News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় বিজেপি-র সদস্যপদ সংগ্রহে বিপুল সাড়া, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, দাবি সংসদ প্রতিমার
Image

ত্রিপুরায় বিজেপি-র সদস্যপদ সংগ্রহে বিপুল সাড়া, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, দাবি সংসদ প্রতিমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ অন্তিম দিনেও ত্রিপুরায় বিজেপি-র সদস্যপদ সংগ্রহ অভিযানে বিপুল সাড়া মিলেছে৷ ফলে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সাংসদ তথা বিজেপির প্রদেশ সাধারণ সাম্পদিকা প্রতিমা ভৌমিক৷ রাষ্ট্র নির্মাণে সকলেই অংশীদার হতে চাইছেন৷ তাই, সদস্যপদ সংগ্রহ অভিযানে বিপুল সাড়া মিলেছে, বলেন তিনি৷


বিজেপি-র সদস্যপদ সংগ্রহ অভিযানের আজ, মঙ্গলবার অন্তিম দিন৷ সংসদ অধিবেশনে ব্যস্ত থাকার কারণে বিজেপি সাংসদরা সদস্যপদ সংগ্রহ অভিযানে সঠিকভাবে সময় দিতে পারেননি৷ তাই, এই অভিযানের সময় সাত দিন বাড়ানো হয়েছিল৷


সাংসদ তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক বলেন, প্রতি তিন বছর অন্তর বিজেপি-র সদস্যপদ সংগ্রহ অভিযান হয়৷ সে-মোতাবেক এ-বছর সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু হয়েছিল৷ এতে ত্রিপুরায় ৫ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল৷ তিনি বলেন, এই অভিযানে বিপুল সাড়া মিলেছে৷ তাতে মনে হচ্ছে, লক্ষ্যমাত্রা ৫ লক্ষ ছাড়িয়ে যাবে৷


তাঁর কথায়, রাষ্ট্র নির্মাণে সকলেই অংশীদার হতে চাইছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই নতুন ভারত নির্মাণ সম্ভব, এই উপলব্ধি থেকেই মানুষ বিজেপি-তে যোগ দিচ্ছেন৷ তিনি বলেন, সব-কা সাথ, সব-কা বিকাশ এবং সব-কা বিশ্বাস, এই মন্ত্রে দীক্ষা নিয়ে মানুষ দেশের উন্নয়নে ভূমিকা নিতে চাইছে৷ পাশাপাশি এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মানুষ স্বেচ্ছায় বিজেপি-তে যোগ দিচ্ছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top