News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সাংগঠনিক নির্বাচন ঃ ১১ সেপ্ঢেম্বর বুথ দিয়ে শুরু, ১৫ ডিসেম্বর প্রদেশ কমিটির
Image

বিজেপির সাংগঠনিক নির্বাচন ঃ ১১ সেপ্ঢেম্বর বুথ দিয়ে শুরু, ১৫ ডিসেম্বর প্রদেশ কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ রাজ্যে বিজেপি-র সাংগঠনিক নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে৷ সহমতের ভিত্তিতে ওই নির্বাচনে বুথ কমিটি, মণ্ডল কমিটি, জেলা কমিটি ও প্রদেশ কমিটির সভাপতি নির্বাচন এবং নতুন কমিটি গঠন করা হবে৷ ১১ সেপ্ঢেম্বর থেকে বুথ কমিটির নির্বাচন দিয়ে ওই প্রক্রিয়া শুরু হবে৷ ১৫ ডিসেম্বর প্রদেশ কমিটির সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে প্রক্রিয়ার সমাপ্তি হবে৷ আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি-র ত্রিপুরা প্রদেশ সাংগঠনিক নির্বাচন প্রভারী প্রদ্যুত কুমার ধর এ-কথা জানিয়েছেন৷ তিনি আরও জানান, সাংগঠনিক নির্বাচন পর্ব নিয়ে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে বিস্তারিত আলোচনা হয়েছে৷


এদিন প্রদ্যুতবাবু জানিয়েছেন, উৎসবের মেজাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একে অপরের হৃদয় জয় করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ তাঁর মতে, নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রতিযোগিতা নয় ৷ সহমতের ভিত্তিতে বুথ থেকে রাজ্যস্তর পর্যন্ত নির্বাচন হবে ঠিকই ৷ কিন্তু কোনও প্রতিদ্বন্দ্বী থাকবেন না ৷ তাঁর সাফ কথা, কোনওভাবেই দলের শৃঙ্খলা ভঙ্গ করা চলবে না ৷ সুশৃঙ্খলভাবে সহযোগিতার ভিত্তিতে দলীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে৷


প্রদ্যুত ধর বলেন, সাংগঠনিক নির্বাচনের লক্ষ্যে জেলা নির্বাচন আধিকারিক এবং প্রভারী নিযুক্ত করা হয়েছে ৷ আগামী কয়েকদিনের মধ্যেই মণ্ডল নির্বাচন আধিকারিক ও প্রভারী নিযুক্ত করা হবে৷ তিনি জানান, প্রত্যেক কমিটিতে মহিলাদের প্রাধান্য দেওয়া হবে৷ এছাড়া তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হবে৷


আজ সাংগঠনিক নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন সহপ্রভারী তথা বিজেপি প্রদেশ সম্পাদক তাপস মজুমদার ৷ তিনি জানান, আগামী ১১ সেপ্ঢেম্বর থেকে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত বুথ সভাপতি এবং কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ১১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর মণ্ডল সভাপতি এবং মণ্ডল প্রতিনিধি নির্বাচন ও মণ্ডল কমিটি গঠন করা হবে৷ তিনি আরও জানান, ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জেলা সভাপতি এবং স্টেট কাউন্সিল মেম্বার্স নির্বাচিত হবেন৷ সব শেষে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রাজ্য সভাপতি নির্বাচিত হবেন ৷


প্রদ্যুতবাবু জানিয়েছেন, শীঘ্রই ত্রিপুরায় নতুন বিজেপি প্রদেশ সভাপতি দায়িত্ব নেবেন ৷ সহমতের ভিত্তিতে প্রদেশ সভাপতি বেছে নেওয়া হবে ৷ এদিকে, সাংগঠনিক নির্বাচনকে ঘিরে জেলা স্তরে নির্বাচন পর্বের বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে৷ নির্দিষ্ট দিনে নির্বাচন নিয়ে জেলা কমিটি আলোচনা করবে ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top