News Flash

  • Home
  • Uncategorized
  • কলঙ্কিত পুলিশ, আদালত চত্বর থেকে পালাল আসামী
Image

কলঙ্কিত পুলিশ, আদালত চত্বর থেকে পালাল আসামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ ফের কলঙ্কিত হল ত্রিপুরা পুলিশ৷ পুলিশের চোখে ধুলো দিয়ে ধর্মনগর আদালত চত্বর থেকে পালিয়েছে মাদক পাচারে ধৃত এক যুবক৷ এই ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্মীর কঠোর পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে৷


প্রসঙ্গত, গত ২৩ জুন উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ টিআর-০১-এইচ-১৯১০ নম্বরের একটি গ্যাস ট্যাঙ্কারে তল্লাসী চালিয়ে ৩৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল৷ পুলিশ ওই গাড়ির চালক জমির উদ্দিন(২৪) এবং সহ চালক বদরুল হক(২২)-কে গ্রেপ্তার করেছিল৷ জেলা পুলিশ জানিয়েছেন, ওই গাড়িটি অসমের পাথারকান্দি থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল৷ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এ্যক্টে মামলা রুজু করে পুলিশ৷


ওই মামলায় আজ তাদের আদালতে নিয়ে যায় পুলিশ৷ কিন্তু, আদালত চত্বরে পুলিশ ভ্যান থেকে নামতেই পালিয়ে যায় বদরুল হক৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই যুবক গাড়ি থেকে নেমেই আদালতের দিকে যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান৷ পুলিশ তার পিছু ধাওয়া নিলেও তাকে আটক করতে পারেনি৷ এই ঘটনায় আদালত চত্বরে আসামীদের পুলিশী প্রহড়া নিয়ে প্রশ উঠতে শুরু করেছে৷


উত্তর ত্রিপুরা জেলা পুলিশ এই ঘটনায় পুলিশ কর্মীর গাফিলতি স্বীকার করেছেন৷ তিনি জানান, এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ আসামীর পালিয়ে পূর্ব পরিকল্পিত ছিল নাকি আদালত চত্বরে পুলিশ কর্মীর অসতর্কতার জন্য ঘটনাটি ঘটেছে তা তদন্তক্রমে জানা যাবে বলে মনে করেন তিনি৷ তবে, ওই পুলিশ কর্মীর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ভানুপদ চক্রবর্তী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top