News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামে চিকিৎসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বন্ডকে মান্যতা দিল শীর্ষ আদালত

গ্রামে চিকিৎসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বন্ডকে মান্যতা দিল শীর্ষ আদালত

নয়াদিল্ল, ২০ আগস্ট (হি.স.) :  নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রামে চিকিৎসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বন্ডকে মান্যতা দিল শীর্ষ আদালত | এ বিষয়ের ডাক্তারদের করা এক মামলার শুনানিতে মঙ্গলবার সব অভিযোগ খারিজ করে সুপ্রিম কোর্ট, বলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাম্য এলাকায় চিকিৎসার যে বন্ড তা একদম ঠিক।

এক রাজ্যে পড়াশোনা করে নিজের সুবিধামতো অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা করার অভিযোগ ডাক্তারদের উপর বহুদিনের। আর তাই পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাটের মতো অনেক রাজ্যই এমবিবিএস অথবা স্পেশ্যালাইজেশনের সময় ডাক্তারদের দিয়ে কিছু বন্ড সই করিয়ে নেয়, যাতে ডাক্তারি পাশ করার পর অন্তত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাম্য এলাকায় ডাক্তারি করতে হবে তাঁদের। এই বন্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডাক্তাররা। সেই অভিযোগ খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও-এর নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলঙ্গনার পলিসিকে বৈধতা দিয়েছেন। এই পলিসির মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাম্য এলাকায় চিকিৎসা করাতে বাধ্য হন ডাক্তাররা। 
এ দিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই পদ্ধতি একদম সঠিক। সেইসঙ্গে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটা রাজ্যের জন্য একটা নির্দিষ্ট পলিসি বানাতে। জানানো হয়েছে, যে সব ডাক্তাররা সরকারি মেডিক্যাল কলেজ থেকে পাশ করেছেন, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম লাগু হবে।

সুপ্রিম কোর্ট এ দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, যখন কোনও ছাত্রী ডাক্তারিতে ভর্তি হয়, তখন যেমন স্কলারশিপ সহ অন্যান্য সুযোগ সুবিধা সে পায়, তেমনই ডাক্তার হওয়ার পরও তার উপরে কিছু কর্তব্য থাকে। এই বন্ডে সই করা সেই কর্তব্যের মধ্যেই পড়ে। তাই এই পলিসি তোলা কোনও ভাবেই সম্ভব নয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top