News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি-র চূড়ান্ত প্রকাশ সংক্রান্ত বিষয় পর্যালোচনা শাহের, তিন রাজ্যের জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা ঘোষণা
Image

এনআরসি-র চূড়ান্ত প্রকাশ সংক্রান্ত বিষয় পর্যালোচনা শাহের, তিন রাজ্যের জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা ঘোষণা

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি. স.) : অসমের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের (এনআরসি) চূড়ান্ত প্রকাশ সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবারের এই পর্যালোচনা সভায় অসমের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, অসমের মুখ্যসচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৩১ আগস্ট অসমে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, এনআরসি-তে যাঁদের নাম নেই, তাঁদের ঘাবড়ানোর কিছু নেই৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এনআরসি-তে যাঁদের নাম নেই, তাঁরা যাতে আপিল করতে পারেন, তার ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ অন্যদিকে, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চ-স্তরের কমিটি ওডিশা, কর্ণাটক এবং হিমাচল প্রদেশের জন্য ৪৪৩২.১০ কোটি টাকা অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করেছে। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top