News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাজা বীরবিক্রম কিশোরের জন্মদিন উপলক্ষ্যে আগরতলায় শুরু দু-দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী
Image

মহারাজা বীরবিক্রম কিশোরের জন্মদিন উপলক্ষ্যে আগরতলায় শুরু দু-দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ স্বাধীন ত্রিপুরার শেষ রাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১১-তম জন্মতিথি আজ৷ এ-উপলক্ষ্যে দু’’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সূচনা হয়েছে আজ, সোমবার থেকে৷ রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের পার্শবর্তী চন্দ্রমহলে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে স্বাধীন ত্রিপুরার শেষ মহারাজা তথা আধুনিক ত্রিপুরার রূপকার বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জীবনের বিভিন্ন মুহূর্তের আলোকচিত্র তুলে ধরা হয়েছে৷


দুদিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্ত্রী নীতি দেব, ত্রিপুরার রাজপরিবারের সদস্য ও বীরবিক্রমের পৌত্র তথা ত্রিপুরা প্রদেশে কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মা, রাজপরিবারের আরও এক সদস্য বীরবিক্রমের পৌত্রী প্রজ্ঞা দেববর্মা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অবজারভার ভূপেন বরা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তথা মুখপাত্র তাপস দে-সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷


প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে নীতি দেব বলেন, ত্রিপুরা ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম একটি রাজ্য হলেও শেষ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মন ছিল বিশাল বড়৷ তিনি পারলে সবাইকেই এই রাজ্যে স্থান করে দিতেন৷ তাছাড়া তিনি এই রাজ্যকে উন্নত একটি রাজ্যে পরিণত করার জন্য অনেক কাজ শুরু করে গিয়েছিলেন৷ সবাই মিলে এখানে মিলেমিশে রয়েছেন৷ মুখ্যমন্ত্রী-জায়া আরও বলেন, তিনি মূলত পঞ্জাবের হলেও এই রাজ্যের সংসৃকতি ঐতিহ্য গ্রহণ করেছেন৷ রাজ্যের বধূ হিসেবে তিনি যখন দেশের অন্য প্রান্তে ত্রিপুরার পরম্পরাগত পোশাক পড়ে যান অনেকেই তাঁকে জিজ্ঞাসা করলে তিনি গর্বের সঙ্গে জানান তিনি ত্রিপুরার বাসিন্দা৷

এখানে আসার আগে তিনি বুঝতেও পারেননি যে এভাবে সাধারণ মানুষের এত ভালোবাসা পাবেন৷ যতদিন বেঁচে থাকবেন, এ-নিয়ে তিনি গর্ববোধ করবেন৷ তাঁর এই বক্তব্য শুনে উপস্থিত সকলে করতালিতে মাতিয়ে তুলেন গোটা মহল৷
অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর খুব অল্প বয়সেই সবাইকে ছেড়ে চলে গিয়েছেন৷ কিন্তু মাত্র সাতাশ আটাশ বছর বয়সেই তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে হিটলার মুসোলিনি টুয়েলভ-এর মতো ব্যক্তিত্বের সঙ্গে পরিচিতি করিয়েছিলেন৷ তিনি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বীকৃতি দিয়েছিলেন৷ তিনি আরও বলেন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আরও কিছুদিন বেঁচে থাকলে ত্রিপুরার চেহারাটাই অন্যরকম হত৷ ইন্ডিয়ান ন্যশনাল ট্রাস্ট অব আর্ট অ্যান্ড কালচার-এর উদ্যোগে হচ্ছে দু’’দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top