News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে গেলেন নক্ষত্র, নিশ্চিহ্ণ হয়ে যাচ্ছে আইপিএফটি-তিপ্রাহা
Image

বিজেপিতে গেলেন নক্ষত্র, নিশ্চিহ্ণ হয়ে যাচ্ছে আইপিএফটি-তিপ্রাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ নিশ্চিহ্ণ হয়ে যাচ্ছে ত্রিপুরার আঞ্চলিক রাজনৈতিক দল আইপিএফটি-তিপ্রাহা ৷ দলের সাধারণ সম্পাদক নক্ষত্র জমাতিয়া সোমবার বিজেপি-তে যোগ দিয়েছেন৷ খুবই শীঘ্রই বিরাট সমাবেশের মধ্য দিয়ে ওই দলের সমস্ত কর্মকর্তা ও নেতৃবৃন্দ বিজেপি-তে যোগ দেবেন ৷ আজ তাই প্রতীকী হিসেবে নক্ষত্রবাবু যোগ দিয়েছেন, জানান প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য৷ দীর্ঘদিন ধরেই আইপিএফটি-তিপ্রাহা আঞ্চলিক রাজনৈতিক দলটি বিজেপি-তে মিশে যাওয়ার প্রক্রিয়া চলছিল ৷

উপজাতিভিত্তিক এই রাজনৈতিক দল জাতীয় দলের সংস্পর্শে আসার চেষ্টা করছিল ৷ সে-ক্ষেত্রে দলের সমস্ত কর্মকর্তা এবং নেতৃবৃন্দকে বিজেপি-তে যোগ দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল ৷
আজ প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সভাপতি তথা সাংসদ রেবতি ত্রিপুরা বলেন, আইপিএফটি-তিপ্রাহার সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা সাথে আরও দুজন কর্মকর্তাকে নিয়ে বিজেপি-তে যোগ দিয়েছেন৷ তাঁদের দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, খুব শীঘ্রই দলের অন্যান্য কর্মকর্তারাও বিজেপি-তে যোগ দেবেন৷


প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্যের কথায়, আজ সারা রাজ্যে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম মাণিক্য বাহাদুরের ১১১-তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে৷ এই পুণ্য লগ্ণ প্রতীকী হিসেবে আইপিএফটি-তিপ্রাহার সাধারণ সম্পাদক বিজেপি-তে যোগ দিয়েছেন৷ খুব শীঘ্রই অমরপুরে বিরাট জনসভার মাধ্যমে দলের সমস্ত কর্মকর্তা বিজেপি-তে যোগ দেবেন৷


এদিন আইপিএফটি-তিপ্রাহার সাধারণ সম্পাদক নক্ষত্র জমাতিয়া বলেন, সারা দেশে বিজেপি-র উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে শামিল হতেই তাঁদের সাথে একত্রিত হচ্ছি৷ তাঁর কথায়, বহুদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আইপিএফটি-তিপ্রাহা পুরো দলটাই বিজেপি-তে বিলীন হয়ে যাবে৷

সে-মোতাবেক আজ দলের দুই কর্মকর্তাকে নিয়ে বিজেপি-তে যোগ দিয়েছি, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, দলের অন্যান্য কর্মকর্তারাও বিজেপি-তে যোগ দেবেন৷ সেই লক্ষ্যে হেজামারা এবং অমরপুরে বিরাট জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ ওই জনসভায় আইপিএফটি তিপ্রাহার সমস্ত কর্মকর্তা এবং অনুগামীরা বিজেপি-তে যোগ দেবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top