News Flash

  • Home
  • Uncategorized
  • ই-রেশনিং ব্যবস্থা, দুর্নীতি রোধ করা সম্ভব হয়েছে : শিক্ষামন্ত্রী
Image

ই-রেশনিং ব্যবস্থা, দুর্নীতি রোধ করা সম্ভব হয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ আগস্ট৷৷ রেশনসপ ডিলারদের ব্যবসা ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই রাজ্যে ই-রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে৷ তাতে রেশন ব্যবস্থায় দুর্নীতি রোধ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রতনলাল নাথ৷ সোমবার মোহনপুর সাংসৃকতিক হল ঘরে ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির মোহনপুর মহকুমা ভিত্তিক প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী তথা এলাকার বিধায়ক রতনলাল নাথ৷ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাথ বলেন, বর্তমান সরকার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে৷ সে জন্যই ই-রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে৷ এই ব্যবস্থায় সঠিক ভোক্তারাই রেশন সংগ্রহ করতে পারবেন৷ তিনি বলেন, এই ব্যবস্থা চালুর ফলে বামফ্রন্ট সরকারের আমলের ৬২ হাজার ভুয়ো রেশন কার্ড বাতিল হয়ে গেছে৷ এইসব রেশন কার্ডের মাধ্যমে তারা অবৈধভাবে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করত৷ এই ভুয়া রেশন কার্ডগুলি ই-রেশনিং ব্যবস্থার দৌলতে বাতিল হয়ে গেছে৷ এই ব্যবস্থা বাতিল হওয়ার ফলে রাজ্যের প্রকৃত ভোক্তারা লাভবান হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন৷ বাম আমলে ভুয়ো রেশন কার্ড দিয়ে রেশন সামগ্রী হাফিজ করে রেশনসপ ডিলারদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছে৷

ডিলাররা চোর নয় বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷ বর্তমান সরকার রেশন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে৷ নতুন সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রেশনের মাধ্যমে মশুর ডাল এবং চিনি ভর্তুকিমূল্যে সরবরাহ করার ব্যবস্থা করেছে৷ এইসব ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির মোহনপুর মহকুমা ভিত্তিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, বিধায়ক কৃষ্ণধন দাস সহ সংগঠনের বরিষ্ঠ নেতৃবৃন্দ৷ শতাধিক রেশনসপ ডিলার সম্মেলনে অংশগ্রহণ করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top