News Flash

  • Home
  • Uncategorized
  • দিনভর নানা অনুষ্ঠানে রাজ্যব্যাপী মহারাজা বীর বিক্রমের জন্মবার্ষিকী পালিত
Image

দিনভর নানা অনুষ্ঠানে রাজ্যব্যাপী মহারাজা বীর বিক্রমের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ রাজ্যের প্রসিদ্ধ চা বাংলাদেশে রপ্তানী করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এবিষয়ে প্রয়োজনীয় কথাবার্তাও হয়েছে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্ক’তিক সন্ধ্যার সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ অনুষ্ঠানের আয়োজক ছিল রাজ্য সরকারের তথ্য ও সংস্ক’তি দপ্তর এবং ট্রিভেগ হেরিটেজ সংস্থা৷ উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী আরও বলেন, মহারাজা বীর বিক্রম ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার৷ তিনি তার স্বল্পকালীন শাসন কালের মধ্যেই ত্রিপুরার প্রথম বিমানবন্দর, ব্যাংক, শিল্প এবং সুকল কলেজ স্থাপন করেছিলেন৷ যদি কোন ব্যক্তির মধ্যে প্রবল ইচ্ছাশক্তি থাকে তাহলে সে যেকোন কাজ সফলভাবে করতে পারে৷ এর প্রক’ত উদাহরণ হল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার রাজা মহারাজারা প্রজাবৎসল ছিলেন৷ প্রজাদের উন্নয়নেই তারা কাজ করে গেছেন৷ বিগত সরকার যদি ত্রিপুরার রাজা মহারাজাদের আদর্শকে অনুসরণ করে রাজ্যকে পরিচালনা করতেন তাহলে ত্রিপুরা অনেক আগেই মডেল রাজ্যে পরিণত হতে পারত৷ বর্তমান সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের আধুনিক ত্রিপুরার গঠনের স্বপকে বাস্তবায়ণ করার লক্ষ্যেই কাজ করছে৷ তিনি বলেন, কোনো রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন করা একান্ত প্রয়োজন৷ বর্তমানে রাজ্যের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়ে হয়েছে ২৬ শতাংশ, যা বিগত সরকারের আমলে ছিল মাত্র ৯.৮ শতাংশ৷ রাজ্যের বেকারদের স্বরোজগারী হওয়ার লক্ষ্যে ব্যাঙ্ক থেকেও অধিক পরিমাণে ঋণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ফলে রাজ্যের সি ডি রেশিও ৪৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬৬ শতাংশে পৌছেছে৷ স্বনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ৷ পাশাপাশি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারী চাকুরী প্রদান প্রক্রিয়াও চলছে৷


মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্য সরকার ’সবকা সাথ সবকা বিকাশ’ ও ’সবকা সাথ সবকা বিশ্বাস’ এই দুটি মন্ত্রে দীক্ষিত হয়েই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে৷ রাজ্যের প্রতিটি পরিবারে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যে অটল জলধারা মিশন নামে একটি প্রকল্প চালু করা হয়েছে৷ রাজ্যে দর্শনীয় স্থান নীরমহল, ছবিমুড়া, ঊনকোটি, মাতাবাড়ি, পিলাক প্রভ’তি উন্নয়নের মাধ্যমে রাজ্যের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার কাজ করছে৷ রাজ্যের মহিলাদের সশক্তিকরণেও রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, এক সময় ত্রিপুরাকে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ মহারাণী কা’নপ্রভা দেবী সর্দার বল্লবভাই প্যাটেলের সহযোগিতায় ত্রিপুরাকে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে বাধা দেন৷ এতে রাজ পরিবারের রাষ্ট্রপ্রেমও পরিলক্ষিত হয়৷ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আদর্শকে কর্মপাথেয় করেই বর্তমান রাজ্য সরকার ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে৷


অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে বিশিষ্ট সমাজসেবী সুুনীল দেওধর বলেন, যে কোনো ব্যক্তি তার কর্মের মাধ্যমেই মহান হয়৷ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য তাঁর স্বল্পায়ুর মধ্যেই গরীবদের উন্নয়নের জন্য কাজ করে গেছেন৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীও গরীবদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন৷ তিনি বলেন, বিগত সরকার ত্রিপুরার রাজ পরিবারকে সব সময় উপেক্ষা করে গেছেন৷ কিন্তু বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার ত্রিপুরার জনজাতিদের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে৷ দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীই প্রথম উত্তর পূর্বা’ল থেকে গোপীনাথ বরদলুইকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেন৷ বর্তমান প্রধানমন্ত্রীও উত্তর পূর্বা’লের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন৷


অনুষ্ঠানে স্বাগত ভাষণে তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব মানিক লাল দে বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে গত বছর থেকেই সরকারীভাবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী পালন করার উদ্যোগ নেওয়া হয়৷ এর উদ্দেশ্য মহারাজার রাজ্যের উন্নয়নে যে দৃষ্টিভঙ্গী ছিল তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সহ সভাপতি সুুভাষ দেব এবং ট্রিভেগ হেরিটেজ সংস্থার সম্পাদক ড. এস দেববর্মা৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, ত্রিভেগ হেরিটেজ সংস্থার সভাপতি সৌভিক দেববর্মা, খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভ-াচার্য প্রমুখ৷


অনুষ্ঠানে ত্রিভেগ হেরিটেজ সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং দেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সংগীত শিল্পী উস্তাদ রশিদ খান ও তার দলকে সংবর্ধণা প্রদান করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর মে’ কত্থক নৃত্য, মণিপুরী নৃত্য এবং হিন্দস্থানী উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন রাজ্য ও বহির্রাজ্যের বিশিষ্ট শিল্পীগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top