News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযানের আগে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে রাখলেন কোহলি
Image

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযানের আগে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে রাখলেন কোহলি

দুবাই, ১৯ আগস্ট (হি.স.) : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে আইসিসি ব়্যাঙ্কিংয়ে টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ তবে চলতি অ্যাশেজে স্বপ্নের ফর্মে থাকা স্টিভ স্মিথ উঠে এল দু’ নম্বরে৷

বিশ্বকাপের পর প্রথমবার টেস্ট খেলতে নামছে ভারত৷ তবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে বিরাট কোহলির জন্য ভালো খবর যে প্রায় আট মাস টেস্ট না খেলে সিংহাসন ধরে রাখেলেন ক্যাপ্টেন কোহলি৷ সোমবার প্রকাশিত সর্বশেষ আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট৷

ভারত অধিনায়কের ঘাড়ে নিশ্বাস ফেলছেন প্রাক্তন অজি অধিনায়ক স্মিথ৷ ৯১৩ রেটিং পয়েন্ট নিয়ে দু’ নম্বরে উঠে এলেন টপ-অর্ডার অজি ব্যাটসম্যান৷ কোহলির থেকে মাত্র ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছেন স্মিথ৷ এজবাস্টনের অ্যাশেজের প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার পর লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৯২ রান করেন অজি ব্যাটসম্যান৷ চোটের জন্য ব্যাট করতে নামেননি দ্বিতীয় ইনিংসে৷ তৃতীয় টেস্টেও স্মিথের মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে৷

আগামী বৃহস্পতিবার থেকে অ্যান্টিগায় প্রথম টেস্ট বিরাট টেস্ট অভিযান শুরু করছে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে ভারত৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দুরন্ত ফর্মে ছিলেন কোহলি৷ শেষ দু’টি ম্যাচে সেঞ্চুরি করে ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা নিয়েছেন ক্যাপ্টেন৷ কিন্তু টেস্টে পারফর্ম করতে না-পারলে অ্যাশেজেই বিরাটকে টপকে যেতে পারেন স্মিথ৷ ব্যাটসম্যানদের মধ্যে ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷ প্রথম দশে বিরাট ছাড়া ভারতীয়দের মধ্যে রয়েছেন চেতেশ্বর পূজারা৷ ৭৭০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান৷ টেস্ট সিরিজের নামার আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফর্মের ইঙ্গিত দিয়েছেন পূজারা৷ ৮৮১পয়েন্ট চার নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top