News Flash

  • Home
  • Uncategorized
  • গিলানিকে ইন্টারনেট পরিষেবা দিয়ে বরখাস্ত দুই বিএসএনএল কর্মী
Image

গিলানিকে ইন্টারনেট পরিষেবা দিয়ে বরখাস্ত দুই বিএসএনএল কর্মী

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.) : বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে ইন্টারনেট পরিষেবা দিয়ে বরখাস্ত দুই বিএসএনএল কর্মী ৷ সোমবার প্রকাশ্যে আসা খবরে জানা গেছে, ৩৭০ ধারা বাতিলের পর গুজব আটকাতে গোটা উপত্যকায় যখন ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার, তখন গিলানির বাড়িতে পরিষেবা চালু রেখেছিল অভিযুক্তরা৷

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে বিলুপ্ত হয়েছে ৩৭০ ও ৩৫এ ধারা৷ ঠিক এর আগের দিন অর্থাৎ ৪ আগস্ট গোটা উপত্যকায় ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থা বন্ধের নির্দেশ দেয় কেন্দ্র৷ গুজব বা উসকানি রুখতে সেমতোই টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে বিএসএনএল৷ উপত্যকার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে নজরবন্দি করে প্রশাসন৷ অভিযোগ, গোটা উপত্যকা যখন বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখন কেবলমাত্র বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ গিলানির বাড়ির ইন্টারনেট ব্যবস্থা চালু ছিল৷ ফলে ৮ আগস্ট ভোর পর্যন্ত টুইট করতে সক্ষম হয় সে৷ এমনকী সকলের অগোচরে ফোনে বাইরের জগতের সঙ্গেও পুরোদমে যোগাযোগ রাখে এই শীর্ষ বিচ্ছিন্তাবাদী নেতা৷ 

বিষয়টি নজরে আসার পর কেন্দ্রের তরফে টুইটার কর্তৃপক্ষের কাছে আটটি অ্যাকাউন্ট বন্ধের আরজি জানানো হয়৷ সেইসঙ্গে বিষয়টি জানার পরই খোঁজ শুরু করে বিএসএনএল কর্তৃপক্ষ৷ আর তাতেই ধরা পরে মূল অভিযুক্তরা৷ সঙ্গে সঙ্গে তাদের বরখাস্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ সূত্রের খবর, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারে প্রশাসন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top