News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষায় অবরুদ্ধ হিমাচলের ৮৮৭টি রাস্তা : আটকে পড়েছেন ৫০০র বেশি মানুষ
Image

বর্ষায় অবরুদ্ধ হিমাচলের ৮৮৭টি রাস্তা : আটকে পড়েছেন ৫০০র বেশি মানুষ

শিমলা, ১৯ আগস্ট (হি. স.) : প্রবল বর্ষণে নাজেহাল হিমাচল প্রদেশ। একটানা ভারী বৃষ্টির জেরে রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জায়গায় ধস নেমে দুর্ঘটনাও ঘটেছে। ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সংযুক্ত এমন ৮৮৭টি রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। সড়ক পরিবহনের পাশাপাশি রেল এবং বিমান পরিষেবাও স্থগিত রয়েছে। রাজ্যে গত ২৪ ঘন্টায় যা বৃষ্টি হয়েছে, তা বিগত সাত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। শিমলা এবং কুলু অঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সড়ক পরিবহন দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, ভূমিধস ও বন্যার কারণে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ৫ শতাধিক মানুষ আটকা পড়েছেন। রাস্তাগুলি পরিষ্কার করার এবং ট্রাফিক পুনরুদ্ধারের চেষ্টা চলছে। যে জায়গাগুলি জলের তলায় চলে গিয়েছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য উদ্ধারকার্য চলছে। কাংড়া জেলার নূরপুর মহকুমায় বিকল্প রুট খনন করে জমে থাকা জল ডাইভার্ট করার কাজ চালাচ্ছে জড়িয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top