News Flash

  • Home
  • Uncategorized
  • জাল নোটসহ আমবাসা বাজারের ব্যবসায়ীদের হাতে আটক যুবক
Image

জাল নোটসহ আমবাসা বাজারের ব্যবসায়ীদের হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ জাল ভারতীয় নোট-সহ গ্রেফতার হয়েছে এক যুবক৷ ধৃত যুবকের নাম সুবীর দাস (২৩)৷ এ ঘটনা ধলাই জেলার আমবাসা মহাকুমার অন্তর্গত আমবাসা বাজারের৷


আমবাসা থানার ওসি দীনেশ দেববর্মা জানান, সুবীর দাস আমবাসা বাজারে একটি কাপড়ের দোকান থেকে কিছু কাপড় কিনে যে টাকা দেয় সেগুলিকে দোকানের মালিকের জাল বলে মনে হয়৷ তখন তিনি তাকে অন্য টাকা দিতে বলেন৷ এর পরে সে যে টাকা দেয় সেগুলিও জাল বের হয়৷

তখন দোকানদার আশেপাশে অন্য দোকানদারদের খবর দেন তিনি৷ সবাই মিলে সুবীর দাসের শরীরে তল্লাশি চালিয়ে মোট ৮,৩০০ টাকার জাল নোট উদ্ধার করেন৷ এর মধ্যে ১৬টি ৫০০ টাকার নোট এবং তিনটি ১০০ টাকার নোট ছিল৷ তখন তারা সুবীর দাসকে পুলিশের হাতে তুলে দেন বলে ওসি জানান৷ তার বাড়ি ধলাই জেলার আমবাসা মহকুমার কচুছড়া এলাকায় বলে জানিয়েছেন তিনি৷


রবিবার তাকে আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান ওসি৷ কোথা থেকে এই টাকাগুলি সে পেয়েছে, এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে ইত্যাদি নানা প্রশ্ণের উত্তর পাওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top