News Flash

  • Home
  • Uncategorized
  • এবার সাংবাদিক হত্যা যোগীরাজ্যে, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের
Image

এবার সাংবাদিক হত্যা যোগীরাজ্যে, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের

সাহরানপুর (উত্তর প্রদেশ), ১৮ আগস্ট (হি. স.) : প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হল সাংবাদিককে। উত্তর প্রদেশের সাহরানপুরে রবিবাসরীয় সকালে এক সাংবাদিক এবং তাঁর ভাইকে গুলি করে হত্যা করা হয়। দিনদুপুরে নিজের বাড়িতেই এইভাবে খুন হতে হল আশীষ জানওয়ানি নামে ওই সাংবাদিককে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে এবং তাঁর ভাইকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু তাতেও পুলিশ কোনও ভূমিকা নেয়নি। ঘটনার পর সাংবাদিক ও তাঁর ভাইয়ের পরিবারকে ক্ষতিপূরণ স্বরূপ ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 


অন্যদিকে, পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রতিবেশীর সঙ্গে আশীষ জানওয়ানির ঝামেলা হয়। গৃহস্থ বিষয় নিয়েই দীর্ঘদিন ধরে ঝামেলা চলে উভয়ের মধ্যে। সাংবাদিকের পরিবারও অবশ্য দাবি করছে, খুনের নেপথ্যে রয়েছেন ওই প্রতিবেশীই। 


পুলিশ সূত্রের খবর, সাংবাদিকের সঙ্গে এদিন খুন হয়েছেন তাঁর ভাই আশুতোষ জানওয়ানিও। অভিযোগ, শহরের কোতোয়ালি এলাকায় ডেয়ারি ব্যবসায়ী মহিপাল নামে তাঁদের ওই প্রতিবেশীই বাড়িতে ঢুকে গুলি করে খুন করে আশীষ এবং তাঁর ভাই আশুতোষ জানওয়ানিকে। ঘটনাস্থলে এই মুহূর্তে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। খুব সম্প্রতিই আশীষ জানওয়ানি ‘দৈনিক জাগরণ’ সংবাদ মাধ্যমের হিন্দি সংস্করণে কাজে যোগ দিয়েছিলেন। অভিযুক্ত এই মুহূর্তে পলাতক। ডিআইজি উপেন্দ্র আগরওয়াল জানান, মহিপালকে ধরতে এই মুহূর্তে তন্নতন্ন করে খোঁজ চালাচ্ছে পুলিশের দল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top