News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিমিয়র লিগে সাউদাম্পটনকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে লিভারপুল
Image

প্রিমিয়র লিগে সাউদাম্পটনকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে লিভারপুল

লিভারপুর, ১৮ আগস্ট (হি.স.) : প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে নরউইচ সিটিকে ৪-১ হারানোর পর এবার শনিবার সাউদাম্পটনকে ২-১ হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল৷ সেই সঙ্গে লিগে টানা ১১ ম্যাচ জিতে রেকর্ড গড়ল লিভারপুল৷ আর এদিন বার্নলিকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থান রয়েছে আর্সেনাল।

অ্যাওয়ে ম্যাচে সাদিও মানে ও রবের্তো ফিরমিনোর গোলে জয় পায় গতবারের রানার্স৷ তবে ম্যাচের শুরুতে গোছানো ফুটবল খেলতে পারেনি লিভারপুল। প্রথমার্ধে বেশ কয়েকবার ‘দ্য রেডস’-এর রক্ষণের পরীক্ষা নেয় সাউদাম্পটন। ম্যাচের ২২ মিনিটে দারুণ দক্ষতায় গোল বাঁচান স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ান। খেলার ধারার বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় লিভারপুল। ৪৬ মিনিটে ডি-বক্সের বাঁ-দিকে মিলনারের পাস থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন মানে৷ সেনেগালের ফরোয়ার্ডের গোলে প্রথমার্ধে ১-০ এগিয়ে যায় লিভারপুল৷ দ্বিতীয়ার্ধে অর্থাৎ ম্যাচের ৭১ মিনিটে ফিরমিনোর দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় ক্লপের দল৷। মানের পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে গোলরক্ষককে ফাঁকি দেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। তবে ৮৩ মিনিটে ব্যাক পাস থেকে প্রতিপক্ষের ফরোয়ার্ড ড্যানি ইঙ্গসের পায়ে বল তুলে দিয়ে গোল হজম করে লিভারপুল৷ তিন মিনিট পর সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ হাতছাড়া করেন ইঙ্গস।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top