News Flash

  • Home
  • Uncategorized
  • নেতাজির অন্তর্ধান সম্পর্কে জানার অধিকার রয়েছে মানুষের : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

নেতাজির অন্তর্ধান সম্পর্কে জানার অধিকার রয়েছে মানুষের : মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দৃঢ়ভাবে জানান, নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান সম্পর্কে জানার অধিকার মানুষের রয়েছে। ৭৪ বছর আগে “দেশমাতৃকার বীর পুত্র”-এর অন্তর্ধানের দিনটিকে স্মরণ করে তিনি বলেন, ১৯৪৫ সালের ১৮ আগস্ট নেতাজির ‘নিখোঁজ’ হওয়ার পর থেকে রহস্য এখনও অব্যাহত।


রবিবাসরীয় সকালে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নিজের হ্যান্ডেল থেকে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজকের দিনেই ১৯৪৫ সালে নেতাজী তাইওয়ানের তাইহুকু বিমানবন্দর থেকে নিখোঁজ হন। আমরা আজও জানি না এরপর কি হয়েছে। দেশমাতৃকার এই বীর সন্তানের বিষয়ে জানার অধিকার সকল দেশবাসীর আছে।” উল্লেখ্য, বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয় যে, নেতাজি তাইওয়ানের তাইহোকু বিমানবন্দর থেকে একটি বিমানে চড়েছিলেন, যেটি মহান নেতার মৃত্যুর কারণ হয়েছিল।

তবে তাঁর মৃত্যুর বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন তত্ত্ব প্রকাশ করলেও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নেতাজির মৃত্যুর বা নিখোঁজ হওয়ার রহস্য সম্পর্কে আলোকপাত করার জন্য বিভিন্ন সময়ে কেন্দ্র প্যানেল গঠন করেছিল – ১৯৫৬ সালে শাহ নওয়াজ কমিটি, ১৯৭০ সালে খোসলা কমিশন, ২০০৫ সালে মুখার্জি কমিশন, তবে কেউই নির্ভরযোগ্য উত্তর দিতে পারেনি। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top