News Flash

  • Home
  • Uncategorized
  • মৃদু ভূমিকম্প ভারত-মায়ানমার সীমান্তে
Image

মৃদু ভূমিকম্প ভারত-মায়ানমার সীমান্তে

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) সূত্রের খবর, রবিবার সকালে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার কম্পন অনুভূত হয় ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়। যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 


রবিবাসরীয় সকালে ১১টা বেজে ৫৮ মিনিটে ভারত-মায়ানমার সীমান্তে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার ভূমিকম্প হয়। ২৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভারত-মায়ানমার সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৪৫ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি বলে জানিয়েছে আইএমডি। ভূমিকম্পের তীব্রতা মৃদু হওয়ায় এলাকার কয়েকটি রাস্তায় ফাটল ও কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতি ছাড়া এখনও পর্যন্ত কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top