News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে কালিবাড়িতে দুঃসাহসিক চুরি
Image

ধর্মনগরে কালিবাড়িতে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র অফিসটিলায় অবস্থিত কালিবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ কালী প্রতিমার প্রায় ১২ ভরি সোনার গয়না চুরি হয়েছে৷ এই ঘটনায় ধর্মনগরে আতঙ্ক দেখা দিয়েছে৷ কারণ, ওই এলাকাটি ২৪ ঘণ্টা নিরাপত্তার চাদরে মোড়া থাকে৷ তা সত্ত্বেও চোরের হানা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ তুলেছে৷

কালীবাড়ির পুরোহিত জানিয়েছেন, রাতে মন্দিরের কাজ সমাপ্ত হওয়ার পর সমস্ত দরজা লাগানো হয়েছিল৷ শুধু তা-ই নয়, মন্দিরে পুলিশের নিরাপত্তারক্ষীও রয়েছেন৷ তা সত্ত্বেও চুরির ঘটনা নিয়ে তিনি ভীষন অবাক হয়েছেন৷ তিনি বলেন, মন্দিরের কাজ শেষ করে বাড়ি ফিরে গিয়েছিলাম৷ কিন্তু ভোর পাঁচটা নাগাদ খবর পান মন্দিরের দরজা ভাঙা রয়েছে৷ সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখেন মন্দিরের সদর দরজার কোনও ক্ষতি হয়নি৷ কিন্তু পাশের দরজা ভেঙে চোর গয়না চুরি করে পালিয়েছে৷

মন্দিরের পুরোহিত জানান, কালী মায়ের সমস্ত গয়না চোরেরা চুরি করে নিয়ে গেছে৷ প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে তিনি দাবি করেন৷ তবে কালী প্রতিমার রূপার গয়নাগুলি চোরেরা নিয়ে যায়নি৷ মন্দিরে কর্তব্যরত নৈশ্যপ্রহরী জানিয়েছেন, রাত সাড়ে তিনটা নাগাদ চারজনকে পালাতে দেখেছেন তিনি৷ এদিকে, মন্দিরের পাশেই একটি বেসরকারি ব্যাঙ্কের সিসি টিভি ফুটেজে রাত সাড়ে তিনটা নাগাদ এক ব্যক্তিকে পালাতে দেখা গেছে৷ চুরির খবর পেয়ে ছুটে এসেছে পুলিশ৷ মন্দিরের পুরোহিতের কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে ওই ব্যাঙ্কের সিসি টিভি ফুটেজও পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে পুলিশ৷ তবে, এক্ষেত্রেও চোরদের গ্রেফতার করা এবং কালী প্রতিমার চুরি যাওয়া গয়না ফিরিয়ে আনা আদৌ পুলিশের পক্ষে সম্ভব হবে কিনা ধর্মনগরবাসী সেই সন্দেহ প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top