News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিষ্ঠানের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটায় লোগো : শিক্ষামন্ত্রী
Image

প্রতিষ্ঠানের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটায় লোগো : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ প্রতিষ্ঠানের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটায় লোগো৷ আজ ত্রিপুরার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা দফতরের লোগো প্রকাশ করে এ-কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ত্রিপুরার বিভিন্ন দফতরের লোগো রয়েছে৷ লোগোতে দফতরের মূল উদ্দেশ্য প্রতিফলিত হয়৷

তিনি বলেন, শিক্ষা দফতর রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে৷ এই কর্মসূচি রূপায়ণে অন্যতম ভূমিকা নিচ্ছেন রাজ্যের শিক্ষক-শিক্ষিকাগণ৷ আসন্ন শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকাগণকে লোগো সংবলিত মোমেন্টো দিয়ে সম্মান জানানো হবে, জানান তিনি৷ এদিন শিক্ষামন্ত্রী বক্তব্য পেশ করতে গিয়ে শিক্ষা দফতরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে ত্রিপুরা সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে৷ সরকার ত্রিপুরার শিক্ষার মানোন্নয়ন করে রাজ্যকে দেশের অন্যতম স্থানে নিয়ে যেতে চাইছে৷ সেই লক্ষ্য পূরণে সরকার নতুন দিশা, এনসিইআরটি-র সিলেবাস চালু করা, সিঙ্গল শিফট সুকলের সময়সূচি পরিবর্তন, প্রাক-প্রাথমিক স্তরে ৬৭টি সুকলে লেখাপড়া চালু, প্রায় ৩১ হাজার শিক্ষককে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ-সহ একাধিক কর্মসূচি বাস্তবায়ন করছে৷

এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা, উচ্চশিক্ষা অধিকর্তা সাজ ওয়াহিদ এ, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমা, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা উন্নয়ন দফতরের অধিকর্তা সুনীল দেববর্মা ও অন্যান্য আধিকারিক, শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন৷ লোগোটির ডিজাইনার আর্ট কলেজের শিক্ষক অরূপ সিনহাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ শিক্ষামন্ত্রী লোগোটি ডিজাইন করার জন্য শিক্ষক সিনহাকে ধন্যবাদ জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top