News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল প্রাণঘাতী হামলায় আহত ব্যাঙ্ক ম্যানেজারের

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল প্রাণঘাতী হামলায় আহত ব্যাঙ্ক ম্যানেজারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ প্রাণঘাতী হামলায় গুরুতর আহত ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ত্ব দাস আজ, শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ গত ৪ আগস্ট গভীর রাতে ত্রিপুরার রাজধানী শহর আগরতলায় জেকশন গেট এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৭ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় স্থানান্তর করেছিলেন জিবি হাসপাতালের চিকিৎসকরা৷ কিন্তু, আজ সকাল ৯-টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে৷ ময়না তদন্তের পর আগামীকাল তাঁর দেহ আগরতলায় আনা হবে৷

গত ৪ আগস্ট গভীর রাতে রাজধানীর জ্যাকশন গেট সংলগ্ণ এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ত্ব দাসকে উদ্ধার করেছিল পুলিশ৷ গভীর রাতে দমকল বাহিনীর কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ তিনি ইউকো ব্যাঙ্কের ধর্মনগর শাখায় কর্মরত ছিলেন৷

এদিকে, হাসপাতালে পুলিশ বোধিসত্ত্ব দাসের বয়ান রেকর্ড করেছিল৷ বয়ানে তিনি বলেছিলেন, আগরতলায় কালিকা জুয়েলার্সের কর্ণধারের ছেলে সুমিত চৌধুরী তাঁকে বোতল ভেঙে পেট এবং শরীরে আঘাত করেছিল৷ ওই সময় মসজিদপট্টি এলাকার বাসিন্দা ওমর শরিফ ওরফে সোয়েব মিয়াঁও ছিলেন৷ ঘটনার পরের দিন আক্রান্ত ব্যাঙ্ক ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছিল৷ ওই মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ সুমিত চৌধুরী এবং সোয়েব মিয়াঁকে আটক করে৷

তাদের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে, এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন ট্রাফিক ইনস্পেক্টর সুকান্ত বিশ্বাস৷ যথারীতি গত ৭ আগস্ট তাকে গ্রেফতার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ৷

ট্রাফিক ইনস্পেক্টর সুকান্ত বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই ঘটনার সাথে জড়িত রয়েছে সুমিত বণিক নামের আরও একজন৷ তাকেও পশ্চিম আগরতলা থানার পুলিশ গ্রেতার করে৷ সদর এসডিপিঁও ধ্রুব নাথ জানান, এখন পর্যন্ত এই ঘটনার সাথে যুক্ত থাকার দায়ে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে ৩০৭, ৩২৬ এবং ৩৪১ ধারায় মামলা করা হয়েছে৷ ধৃতরা বর্তমানে জেল হাজতে রয়েছেন৷ আগামী ১৯ আগস্ট পুনরায় তাদের আদালতে তোলা হবে৷

এরই মধ্যে ওই ব্যাঙ্ক ম্যানেজারের মৃত্যুতে মামলা আরও জটিল হয়ে উঠেছে৷ ইউকো ব্যাঙ্কের জনৈক আধিকারিক দীপঙ্কর দাস জানিয়েছেন, বোধিসত্ত্ব দাসের বাবা বছর দুয়েক আগেই প্রয়াত হয়েছেন৷ মা-কে নিয়ে অভয়নগরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি৷ বর্তমানে ধর্মনগরের চন্দ্রপুর ব্রাঞ্চে ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি৷ দীপঙ্করবাবু জানান, আজ সকালে তাঁর মৃত্যুর খবর ভীষণ মর্মাহত তাঁরা৷ কারণ, কাজের প্রতি খুবই নিষ্ঠাবান ছিলেন বোধিসত্ত্ব৷

এসডিপিও সদর ধ্রুব নাথ জানিয়েছেন, ওই মামলার তদন্তকারী অফিসার বর্তমানে কলকাতায় রয়েছেন৷ আজ সেখানেই বোধিসত্ত্ব দাসের মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে৷ আগামীকাল তাঁর দেহ আগরতলায় আনার চেষ্টা করা হবে৷

এদিকে, ঘটনার পেছনে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় থাকতে পারে বলে পুলিশের অনুমান৷ ধারণা করা হচ্ছে, ধৃত ট্রাফিক ইনস্পেক্টর সুকান্ত বিশ্বাসের সাথে ওই ব্যাঙ্ক ম্যানেজারের আর্থিক লেনদেন ছিল৷ এর সাথে কালিকা জুয়েলার্সের মালিকের ছেলেও যুক্ত৷ তবে পুলিশ তদন্তের স্বার্থে কিছুই বলতে চাইছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top