News Flash

  • Home
  • Uncategorized
  • সৎভাইকে হত্যার চেষ্টার মূল অভিযুক্ত পুলিশের জালে
Image

সৎভাইকে হত্যার চেষ্টার মূল অভিযুক্ত পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ আগস্ট৷৷ দা দিয়ে কুপিয়ে সৎ ভাইকে নৃশংসভাবে হত্যার চেষ্টায় মূল অভিযুক্ত মকবুল আলী পুলিশের জালে ধরা পড়েছে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশ ধর্মনগর থেকে বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আজ তাকে আদালতে তোলা হলে আদালত তাকে ২৮ আগষ্ট পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে৷ 

ঘটনার বিবরণে প্রকাশ, গত ১৯ জুন রাত সাড়ে আটটা নাগাদ কদমতলা থানাধীন ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত ইয়াকুব নগরের ইছাইরপার এলাকায় প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে জহুর উদ্দিন(১৫) ওরফে সাদ্দাম মোবাইলে গেম খেলছিল৷ ঠিক তখনই একটি কালো রংয়ের পালসার বাইকে চেপে দুই যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও মুখে এলোপাথাড়ি কোপাতে থাকে৷ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম জহুর তখন প্রাণ বাঁচাতে চিৎকার দিলে আশপাশের মানুষ ওই চিৎকার শুনে ছুটে আসেন৷ কিন্তু,  ঘটনাস্থল থেকে আক্রমণকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ গ্রামবাসীরা ওই দুই যুবককে আটকানোর চেষ্টা করেছিলেন৷ কিন্তু, তারা ধারালো অস্ত্রের ভয় দেখালে গ্রামবাসীরা তাদের ধরার সাহস পাননি৷

এদিকে, রক্তাক্ত অবস্থায় জহুরকে উদ্ধার করে ইয়াকুব নগর বিএসএফ ক্যাম্পের গাড়ি দিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা৷ এরই মধ্যে এই ঘটনার খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কদমতলা থানার এসআই প্রাণজিৎ মালাকার, হাবিলদার পরেশ দাস সহ বিশাল পুলিশবাহিনী৷ পুলিশ ঘটনাস্থল এবং ধর্মনগর জেলা হাসপাতালে সরজমিন পরিদর্শন করেন৷

এদিকে, জহুরের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ তখন তার আত্মীয় পরিজন তাকে অসমের শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান৷ ধারালো অস্ত্রের আঘাতে জহুরের মুখের অধিকাংশ জায়গা জখম হয়েছে৷ সাথে মাথাও ফেটে গিয়েছে৷ বর্তমানে জহুরের অবস্থা কিছুট স্থিতিশীল বলে তার পরিবারের কাছ জানা গিয়েছে৷

কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ইছাইরপার গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা জহর৷ মা ছাড়া তার আর কেউ নেই৷ সৎ মায়ের ঘরে এক ভাই ও ভাইয়ের স্ত্রী রয়েছে৷ কিন্তু জায়গা সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সৎ ভাই থেকে আলাদা থাকতো জহুর ও তার মা৷ এলাকাবাসীর অভিযোগ, জায়গা সম্পত্তির বিবাদের জেরে তার সৎ ভাই ও ভাতৃবধূ তাকে খুনের চেষ্টা করেছিল৷ ওই ঘটনায় কদমতলা থানার পুলিশ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৩৪১/৩২৬/৪৩ ধারায় মামলা নিয়েছে৷ মামলা নম্বর ৩৪/২০১৯৷ কদমতলা থানার পুলিশ তদন্তে নেমে ২০ জুন ইছাইরপার এলাকায় নিজ বাড়ি থেকে মূল অভিযুক্ত মকবুল আলীর স্ত্রী নমি বেগম ওরফে রাবিয়াকে আটক করে ধর্মনগর জেলার আদালতে প্রেরণ করেছিল৷ কিন্তু আদালতে জামিন পেয়ে যান নমি বেগম৷

এদিকে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, দীর্ঘদিন যাবৎ পৈত্রিক সম্পত্তি নিয়ে জহুর উদ্দিন ও তার সৎ ভাই মকবুল আলীর মধ্যে বিবাদ চলছিল৷ এর জেরেই  জহুর উদ্দিনের সৎ ভাইয়ের স্ত্রী কিছু লোক লাগিয়ে জহুরকে প্রাণে মারার চেষ্টা করেছিল বলে অভিযোগ৷ তবে, এই ঘটনার সঙ্গে নমি বেগমের স্বামী মকবুল আলীও জড়িত রয়েছে বলেও সন্দেহ পুলিশের৷ তাই, নমি বেগম ওরফে রাবিয়াকে আটক করেছিল কদমতলা থানার পুলিশ৷ যদিও তিনি  জামিনে ছাড়া পেয়ে যান৷ এদিকে, তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে দাবি পুলিশের৷ পুলিশের কথায়, এই ঘটনায় আরো দুই ব্যক্তি জড়িত রয়েছে৷ তারাই ধারালো অস্ত্র দিয়ে জহুরের মুখ ও মাথায় এলোপাথাড়ি আঘাত করেছিল৷

তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোপন সূত্রের খবরে বুধবার বিকেলে ধর্মনগর অফিস টিলা সংলগ্ণ এলাকা থেকে ওই ঘটনায় মূল অভিযুক্ত মকবুল আলীকে  জালে তুলতে সক্ষম হন তদন্তকারী অফিসার প্রাণজিৎ মালাকার৷

পুলিশ জানিয়েছে, ওই ঘটনার মাস্টারমাইন্ড নমি বেগম ও তার স্বামী মকবুল আলীর সাথে বেঙ্গালুরু থাকতো৷ গত ১৩ জুন স্বামীর সাথে ব্যাঙ্গালোর থেকে ইছাইরপার গ্রামের বাড়িতে এসেছিলেন নমি বেগম৷ সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে তারা এসেছিলেন৷ ঘটনার পরের দিন বিমানে বেঙ্গালুরু ফিরে যান তারা৷ প্রায় দুই মাসের মাথায় মকবুল বেঙ্গালুরু থেকে ত্রিপুরায় ফিরলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top