News Flash

  • Home
  • Uncategorized
  • আইনের গন্ডির ভেতরেই চাকুরীচ্যুত শিক্ষকদের পথ খোঁজার চেষ্টা চলছে : শিক্ষামন্ত্রী
Image

আইনের গন্ডির ভেতরেই চাকুরীচ্যুত শিক্ষকদের পথ খোঁজার চেষ্টা চলছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷আইনের গন্ডির ভেতরেই চাকুরীচ্যুত শিক্ষকদের জন্য পথ খঁুজে বের করার চেষ্টা চলছে৷ কারণ, আইন বিরুদ্ধ এমন কোন পদক্ষেপ নেবে না ত্রিপুরা সরকার৷ চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকদের সম্পর্কে এ-কথা সাফ জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ ফলে, চাকুরীচ্যুত শিক্ষকদের নিয়ে জটিলতা সহসা মিটবে বলে মনে হচ্ছে না৷

প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টের রায়ে অস্নাতক, স্নাতক এবং স্নাতকোত্তর ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়েছে৷ সুপ্রিম কোর্টও এই রায় বহাল রেখেছে৷ তবে, বিদ্যালয় পরিচালনার জন্য ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত চাকুরীচ্যুত শিক্ষকদের এডহক ভিত্তিতে নিয়োগে অনুমতি দিয়েছে৷ বর্তমানে চাকুরীচ্যুত শিক্ষকরা ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে এডহক শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন৷

কিন্তু, চাকুরীর নিশ্চিয়তার দাবিতে লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ সম্প্রতি, চাকুরীচ্যুত শিক্ষকরা আগরতলায় বিশাল মিছিল সংগঠিত করেছে৷ চাকুরীর নিশ্চিয়তার পাশাপাশি সমস্ত সুযোগ সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন তাঁরা৷ দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা৷

এ-বিষয়ে আজ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা সরকার চাকুরীচ্যুত শিক্ষকদের প্রতি যথেষ্ট সংবেদনশীল৷ কিন্তু, আইনের উদর্ে উঠার ক্ষমতা নেই ত্রিপুরা সরকারের৷ তিনি বলেন, আদালতের রায়কে সরকার সম্মান জানাচ্ছে৷ একইভাবে, তাঁদের ভবিষ্যত নিয়েই সরকার চিন্তিত রয়েছে৷ তাই, শিক্ষা সচিব এবং আইন সচিবকে তাঁদের বিষয়ে ভাববার জন্য বলা হয়েছে৷ তাঁর সাফ কথা, আইনের গন্ডির ভেতরেই চাকুরীচ্যুত শিক্ষকদের জন্য পথ খঁুজে বের করার চেষ্টা চলছে৷ ত্রিপুরা সরকার এখনো হাল ছাড়েনি৷ তবে, আইন বিরুদ্ধ এমন কোন পদক্ষেপ নেবে না সরকার৷ তাতে স্পষ্ট, চাকুরীচ্যুত শিক্ষকদের নিয়ে জটিলতার অবসান সহসা হচ্ছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top