News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় পুনরায় সরকার গড়বে বিজেপি, জিন্দ-এর জনসভায় আত্মবিশ্বাসী অমিত শাহ
Image

হরিয়ানায় পুনরায় সরকার গড়বে বিজেপি, জিন্দ-এর জনসভায় আত্মবিশ্বাসী অমিত শাহ

জিন্দ (হরিয়ানা), ১৬ আগস্ট (হি.স.): হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি| এরই মধ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| শুক্রবার হরিয়ানার জিন্দ-এর একলব্য স্টেডিয়ামে ‘আস্থা জনসভা’-য় যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| ‘আস্থা জনসভা’-য় অমিত শাহের বক্তব্যে উঠে এল অনুচ্ছেদ ৩৭০ রদ, চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ বিভিন্ন বিষয়| হরিয়ানার মনোহর লাল খাট্টার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পেরও খতিয়ান তুলে ধরলেন অমিত শাহ| বিজেপির সর্বভারতীয় সভাপতি এদিন বলেছেন, ‘পূর্ববর্তী বিধানসভা নির্বাচনের সময় আমি যখন হরিয়ানায় এসেছিলাম, তখন ৪২টি আসন নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল| এবার আমি আবারও এসেছি, আপনাদের কাছে আহ্বাণ করছি এবার ৭৫টি আসনে বিজেপি সরকার তৈরি করুন| দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় হরিয়ানায় পুনরায় সরকার গড়তে চলেছে বিজেপি|’

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তি প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, ‘সর্দার প্যাটেলের স্বপ্ন ছিল অখণ্ড ভারত, সেই স্বপ্নের পথে প্রধান বাধা ছিল অনুচ্ছেদ ৩৭০| জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে যে প্রতিবন্ধকতা ছিল, ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর তার অবসান হয়েছে| মোদীজীর নেতৃত্বে এবার উন্নয়নের পথে অগ্রসর হবে জম্মু, কাশ্মীর এবং লাদাখ|’ অমিত শাহ আরও বলেছেন, ভোট ব্যাঙ্ক রাজনীতির স্বার্থে ৭০ বছরেও যে কাজ করতে পারেনি কংগ্রেস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ দিনে তা করে দেখিয়েছেন| অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা বিরাট বড় কাজ, এই কাজ তাঁদের পক্ষেই করা সম্ভব যাঁদের মধ্যে ভোট ব্যাঙ্কের লোভ থাকে না| মোদীজী কখনই ভোট ব্যাঙ্কের লোভে পড়েননি, তিনি সর্বদাই ভারত মাতার ভালোর জন্য সিদ্ধান্ত নেন|’

চিফ অফ ডিফেন্স স্টাফ প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, ‘স্বাধীনতা দিবসে চিফ অফ ডিফেন্স স্টাফের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদীজী| বহু বছর ধরে এই পদের জন্য সুপারিশ করা হয়েছিল, তবে ঘোষণা করা হয়নি| এই পদের ফলে যুদ্ধের সময় সেনাবাহিনীর মধ্যে দৃঢ় সমন্বয় থাকবে|’ মনোহর লাল খাট্টার সরকারের ভূয়শী প্রশংসা করে অমিত শাহ বলেছেন, ‘প্রতিটি গ্রামে উন্নয়ন পৌঁছেছে, প্রতিটি যোগ্য যুবক জাতপাত এবং দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছে, হরিয়ানার বিজেপি সরকার তা নিশ্চিত করেছে| প্রায় ৫০ হাজার যুবকের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়ার কাজ করেছে মনোহর লাল খাট্টার সরকার|’ এদিনের জনসভায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছেন, ‘স্বাধীনতার পর, সেই সময় দেশের ঐক্যসাধন করেছিলেন তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল| জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে এখন ওই একই কাজ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top