News Flash

  • Home
  • Uncategorized
  • লালকেল্লা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, তিন বাহিনীর সমন্বয়ে তৈরি হল চিফ অফ ডিফেন্স স্টাফ
Image

লালকেল্লা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, তিন বাহিনীর সমন্বয়ে তৈরি হল চিফ অফ ডিফেন্স স্টাফ

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): লালকেল্লা থেকে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ৭৩ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানালেন, সুরক্ষা বাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়াতে, চিফ অফ ডিফেন্স স্টাফ নামক একটি নতুন সামরিক পদ তৈরি করতে চলেছে সরকার| এই পদে বহাল ব্যক্তি তিনটি সামরিক বিভাগেরই প্রধান হিসেবে গণ্য হবেন| বৃহস্পতিবার লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ‘আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব|সেনাবাহিনীর প্রতিটি শাখার সমন্বয় আরও দৃঢ় করতে আমি একটি বড় ঘোষণা করছি| ভারতে একজন চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন| এর ফলে আমাদের সেনাবাহিনী আরও কার্যকরী হবে|’

চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন, সরকারের সঙ্গে স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান সংযোগকারী অফিসার| তিনটি বিভাগের ক্ষেত্রেই সিদ্ধান্ত প্রণয়নের ক্ষমতা দেওয়া হবে তাঁকে| ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পরই এই পদটির গুরুত্ব অনুভূত হয়| ২০১২ সালে নরেশ চন্দ্র টাস্ক ফোর্স এই পদের স্বপক্ষে জানিয়েছিল, চিফ অফ ডিফেন্স স্টাফ কমিটির একজন চেয়ারম্যান প্রয়োজন| চিফ অফ স্টাফ কমিটি সামরিক বাহিনীর তিনটি বিভাগের শীর্ষ কর্তাদের নিয়ে তৈরি| এই পরামর্শকে মান্যতা দিয়েই চিফ অফ ডিফেন্স স্টাফ পদ তৈরি করল নরেন্দ্র মোদী সরকার|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top