News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বাসভবনে রাখি বন্ধন উৎসব
Image

মুখ্যমন্ত্রীর বাসভবনে রাখি বন্ধন উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ গত বছরের মতো এ-বছরও আগরতলার শিশুবিহার এলাকাষ অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়৷ বুধবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন এলাকা, এমন-কি অন্যান্য জেলা থেকে বিজেপি-র মহিলা সদস্য, সমর্থক-সহ বিভিন্ন বয়সি সাধারণ মেয়ে ও মহিলারা আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তাঁর স্ত্রী নীতি দেবের হাতে রাখি পরিয়ে দিতে৷


সিপাহিজলা জেলার বিশালগড় এলাকা থেকে এসেছেন সংখ্যালঘু অংশের মহিলা আমিনা বেগম৷ তিনি মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর হাতে রাখি পরিয়েছেন৷ এত দূর থেকে মুখ্যমন্ত্রীকে রাখি পরাতে এসে কেমন লাগল? এর উত্তরে তিনি জানান, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ভাইয়ের মতো৷ রাজ্যে আগেও অনেক মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু কেউ এমনভাবে সাধারণ মানুষের হাত থেকে রাখি পরেননি৷ তাই তাঁর মঙ্গল ও দীর্ঘ জীবন কামনা করেছেন তিনি৷ সেই সঙ্গে তিনি এ-কথা জানাতে ভুলেননি, এই দলেরই এক নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজার হাজার মহিলার দুঃখের কথা চিন্তা করে তিন তালাকের মতো বিষয় আইন করে তুলে দিয়েছেন৷ তাই তিনি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান৷


মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা বনমালিপুর থেকে এসেছেন চামেলী সাহা৷ তিনি রাখি পরিয়ে দেওয়ার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী তাঁর নিজের দাদার মতো৷ তিনি নিজের বিধানসভা এলাকা-সহ রাজ্যের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন৷ তাঁর দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি প্রতিটি মুহূর্ত যেন ভালোভাবে কাটে এই পথনা করেন৷ এদিন জাতি, জনজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সি মহিলা মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে রাখি পরিয়ে দেন এবং নিজ নিজ সাধ্যমতো সামগ্রী ছাড়াও হাতে তৈরি উপহার তুলে দেন৷
মুখ্যমন্ত্রীর তরফে এদিন দেবী ত্রিপুরাসুন্দরীর একটি ছবি এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়৷ কয়েকশো মহিলা আজ রাখি পরিয়েছেন তাঁদের হাতে৷


রাখি বন্ধন সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই রাখির মধ্যে বিশেষ মানসিক শক্তি আছে৷ প্রাচীন ভারতে রাখির পরম্পরা ছিল৷ দুই রাজার মধ্যে যখন অবিরত যুদ্ধ চলত, কোনও ভাবেই যুদ্ধ বন্ধ করা যেত না, তখন এই রাখিই যুদ্ধ বন্ধ করে দিতে পারত৷ যুদ্ধের সময় প্রতিপক্ষের রাজাকে অন্যপক্ষের রানি রাখি পাঠালে বিবদমান রাজাকে ভগ্ণিপতি হিসেবে মেনে যুদ্ধ বন্ধ হয়ে যেত৷ রাজ্যের মহিলারা রাখি পরিয়ে দিচ্ছেন৷ তাই ভাই হিসেবে তাদের-সহ সমগ্র ত্রিপুরাবাসীকে রক্ষা করা এবং তাঁদের কল্যাণে কাজ করা তাঁর দায়ত্ব বলেও মত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top