News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষিতা, অভিযুক্ত প্রতিবেশী বৃদ্ধকে গণধোলাই তীব্র উত্তেজনা বিশালগড়ে
Image

নাবালিকা ধর্ষিতা, অভিযুক্ত প্রতিবেশী বৃদ্ধকে গণধোলাই তীব্র উত্তেজনা বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ আগস্ট৷৷ বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় এক সত্তর বছর বয়সী বৃদ্ধের পাশবিক লালসার শিকার হয় দশ বছরের নাবালিকা৷ বুধবার সন্ধ্যায় প্রতিবেশি রিক্সা চালক নারায়ণ সাহার বাড়িতে টিভি দেখার জন্য নাবালিকা মেয়েটি যায়৷


সুত্রের খবর তবে বাড়িতে তখন আর কেউ ছিল না৷ সেই একাকিত্বের সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ পরে নাবালিকা মেয়েটি বাড়িতে এসে অভিভাবকদের কাছে সব কিছু খুলে বলে৷ তখনই এলাকায় উত্তেজনা শুরু হয়ে যায়৷ খবর পেয়ে এলাকার জনগণ ছুটে এসে অভিযুক্ত রিকশা চালককে গণধোলাই দেয়৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই রক্তাক্ত করে ফেলে ওই রিকশা চালককে৷ তখন পুলিশের চেষ্টায় কোনক্রমেই ঘটনাস্থল থেকে প্রাণে বাঁচিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত রিকশা চালককে৷


এদিকে ধর্ষিতা নাবালিকার চিকিৎসাও একই হাসপাতালে চলছে বলে খবর৷ তবে সওর বছরের বৃদ্ধকে পুলিশ আটক করেছে৷ বর্তমানে মহকুমা হাসপাতাল থেকে রেফার করে জিবিপি হাসপাতালে পাঠানো হয়৷ প্রচন্ড মারে তার অবস্থা এখন খুবই সংকটাজনক৷ এদিকে রাতে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ব্যক্তির বিরুদ্ধে৷ মামলা নম্বর ১৯/১৯৷ মামলা হয়েছে আইপিসির ৩৭৬ ২(ক), ৫০৬ এবং পক্সো আইনের সংশ্লিষ্ট ধারায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক উত্তম বনিক, মহিলা থানার ওসি শিউলি দাস সহ বিশাল সংখ্যায় টিএসআর জওয়ান৷ বর্তমানে গোটা পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top