News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধার হল আরও চারটি দেহ, কর্ণাটকে বন্যায় মৃত্যু বেড়ে ৫৮
Image

উদ্ধার হল আরও চারটি দেহ, কর্ণাটকে বন্যায় মৃত্যু বেড়ে ৫৮

বেঙ্গালুরু, ১৪ আগস্ট (হি.স.): বিগত ২৪ ঘন্টায় উদ্ধার হল আরও চারটি দেহ| এরপরই বন্যায় বেহাল কর্ণাটকে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৮| উদ্ধাকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্ণাটকের হাসান জেলা থেকে উদ্ধার হয়েছে চারটি দেহ| সবমিলিয়ে কর্ণাটকে বন্যায় এখনও পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে| ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কর্ণাটকে| নামছে জলস্তর| দ্রুত গতিতে চলছে রাস্তায় তৈরির কাজ| বুধবার পর্যন্ত বন্যা কবলিত এলাকা থেকে ৬.৯৮ লক্ষ বন্যা দুর্গতকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং সেনাবাহিনী| ওষুধের পাশাপাশি বন্যা দুর্গতদের কাছে প্রদান করা হচ্ছে পানীয় জল|

কর্ণাটক সরকার সূত্রের খবর, গত কয়েকদিনের প্রবল বর্ষণে কর্ণাটকের ২২টি জেলার ১০৩টি তালুকার শোচনীয় অবস্থা| ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬,৩৮১টি বাড়ি এবং ৪.৫৮ লক্ষ হেক্টর কৃষি জমি| বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে ও আর্থিক সাহায্যের জন্য আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top