News Flash

  • Home
  • Uncategorized
  • বিল পাঠাচ্ছে না টিএনজিসিএল ভোক্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার
Image

বিল পাঠাচ্ছে না টিএনজিসিএল ভোক্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ টিএনজিসিএলের দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপে ভোক্তাদের মদ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মাসের পর মাস ভোক্তাদের কাছে বিল পাঠাচ্ছে না টিএনজিসিএল৷ অথচ একতরফাভাবে তারা সিদ্ধান্ত নিয়ে মর্জিমাফিক ভুঁয়ো বিল ভোক্তাদের মোবাইলে ম্যাসেজ করে পাঠিয়ে আগস্ট মাসে ১৬ তারিখের মধ্যে মিটিয়ে নিতে নির্দেশ জারী করেছে৷ অন্যথায়, এক হাজার টাকা জরিমানা মিটিয়ে দিয়ে পুনরায় গ্যাস ব্যবহার করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে৷

রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকার বহু মানুষ পাইপ লাইনের মাদ্যমে রান্নার গ্যাস ব্যবহার করছেন৷ তাতে ঝামেলা অনেকটাই কম৷ কিন্তু টিএনজিসিএল সাম্প্রতিককালে একতরফাভাবে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে ভোক্তা সাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মাসের পর মাস বিল না পাঠানোয় অনেক ভোক্তাই বিলের টাকা জমা দিতে পারেননি৷ সম্প্রতি টিএনজিসিএল ভোক্তাদের মোবাইল ফোনে মর্জিমাফিক বিল পাঠিয়ে ১৬ আগস্টের মধ্যে মিটিয়ে দিতে বলেছে৷ নির্ধারিত সময়ের মধ্যে বিলের টাকা মিটিয়ে দিতে না পারলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে বলে নির্দেশ জারী করা হয়েছে৷ তাতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

বয়স্ক নাগরিকদের একটা বড় অংশ মঙ্গলবার সকাল থেকেই বিলের টাকা জমা দিতে টিএনজিসিএল অফিসের সামনে ভীড় করেছেন৷ তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের অনেকেই অসুস্থতা বোধ করছেন৷ ওইসব নাগরিকদের অভিমত টিএনজিসিএল কর্তৃপক্ষ মর্জিমাফিক কাজ করে চলেছে৷ তাতে ক্ষোভ উগরে দিয়েছেন তারা৷ টিএনজিসিএলের এহেন কাজকর্ম বন্ধ করতে জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় ভোক্তারা আন্দোলনে শামিল হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top