News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় দুটি রুটে ১৬টি সিটি বাসের পরিষেবার সূচনা
Image

আগরতলায় দুটি রুটে ১৬টি সিটি বাসের পরিষেবার সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ ১৩ আগস্ট থেকে রাজধানী আগরতলা শহর এলাকায় চালু হলো সিটি বাস সার্ভিস৷ প্রথম পর্যায়ে দুটি রুটে সিটি বাস চালু হয়েছে৷ সেপ্ঢেম্বর মাসের মধ্যেই আরও ৬টি রুটে সিটি বাস সার্ভিস চালু করা হবে৷


মঙ্গলবার কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিটি বাস সার্ভিসের সূচনা করেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ রাজধানী আগরতলা শহর এলাকায় সিটি বাস সার্ভিস চালু করার দাবি দীর্ঘদিনের৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি বাস সার্ভিস চালু করল৷ তাতে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার সকল বাস্তবায়ন হল৷ মঙ্গলবার ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিটি বাস সার্ভিসের সূচনা করেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার সহ অন্যান্যরা৷ সিটি বাস উদ্বোধন করে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আগরতলা শহর এলাকার ৬টি রুটে সিটি বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর মধ্যে ১৩ আগস্ট থেকে ১নং রুট ও ৩নং রুটে সিটি বাস চলাচল শুরু হলো৷ ১নং রুটে বটতলা থেকে রানিরবাজার এবং তিন নং রুটে সূর্যমণিনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মহিলা কলেজ ভায়া জিবি পর্যন্ত ১৬টি বাস চলাচল করবে৷


সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সিটি বাসগুলো চলাচল করবে৷ নূ্যনতম ভাড়া হবে ৭টাকা৷ পরিবহণ মন্ত্রী জানান, আরও ৪টি রুটে অর্থাৎ মোট ৬টি রুটে সিটি বাস চলাচল করবে৷ তিনি বলেন, রাত্রিকালীন পরিষেবা পাবার ক্ষেত্রে শহর এলাকার মানুষ নানা অসুবিধা ভোগ করে আসছিলেন৷ সে কারণেই রাজ্য সরকার সিটি বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বামফ্রন্ট সরকারের আমলে জনগণের দাবি থাকা সত্ত্বেও সিটি বাস সার্ভিস চালু করা হয়নি৷


বর্তমান সরকার আরও আগেই সিটি বাস সার্ভিস চালু করার চেষ্টা করেছিল৷ ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অর্থে ১৭৩টি বাস ক্রয় করার কথা ছিল৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাসগুলি খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ অনেক বাস ক্রয় করা হচ্ছে দেখানো হলেও বিগত সরকার অনেক বাস শো-রুম থেকেই আনেনি৷ মারাত্মক দুর্নীতি করা হয়েছে৷ এ ধরনের কার্যকলাপে বর্তমান সরকার রীতিমতো স্তম্ভিত৷ আবার অনেক গাড়ি বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল৷ সেগুলি খুঁজে খুঁজে বের করে মেরামত করানো হচ্ছে বলে জানান পরিবহণ মন্ত্রী৷

বাম আমলে নিয়ম বহির্ভূত এসব ঘটনা ও দুর্নীতির তদন্তের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ পরিবহণ মন্ত্রী জানান, বিগত বাম সরকারের আমলে টিআরটিসিকে রুগ্ণ শিল্পে পরিণত করা হয়েছিল৷ বর্তমান সরকার টিআরটিসিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top